খেলাধুলা

মেসি নয়, রোনালদোকেই সর্বকালের সেরা বললেন পিয়ার্স মরগান

স্পোর্টস ডেস্ক

১ ঘন্টা আগে


মেসি নয়, রোনালদোকেই সর্বকালের সেরা বললেন পিয়ার্স মরগান

ছবি: সংগৃহীত


লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের খবর প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনায় এসেছে মেসি-রোনালদোর ‘গোট’ বিতর্ক। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগান দাবি করেছেন, মেসি নয়, ক্রিশ্চিয়ানো রোনালদোই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়।

এনডিটিভির প্রতিবেদনের বরাতে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) নিজের এক্স অ্যাকাউন্টে মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের খবর শেয়ার করেন মরগান। একই পোস্টে দুই তারকার আন্তর্জাতিক গোলের পরিসংখ্যান তুলে ধরে রোনালদোকেই শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেন তিনি।

মরগানের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আর্জেন্টিনার হয়ে মেসির গোল ১২৫টি, যা আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয়। অন্যদিকে পর্তুগালের হয়ে ১৪৬ গোল করে তালিকার শীর্ষে রয়েছেন রোনালদো।

এই পরিসংখ্যানের ভিত্তিতেই মেসি-রোনালদোর দীর্ঘদিনের শ্রেষ্ঠত্বের বিতর্কের নিষ্পত্তি হয়ে গেছে বলে মন্তব্য করেন মরগান।

তবে রোনালদোর সঙ্গে পিয়ার্স মরগানের ব্যক্তিগত ঘনিষ্ঠতার বিষয়টি দীর্ঘদিনের। পর্তুগিজ তারকার সঙ্গে বন্ধুত্বের কারণে মেসি-রোনালদো বিতর্কে মরগানের এমন মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে।

এদিকে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন মেসি। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা জানান, দীর্ঘ সময় ভেবে-চিন্তেই জাতীয় দলের হয়ে খেলা থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তির খবরের মধ্যেই রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা করায় ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত বিতর্কটি আবারও সামনে এসেছে।


মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?

২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ৪-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবার জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি গায়ে জড়ান লিওনেল মেসি। এরপর দীর্ঘ ১৭ বছরে এই ঐতিহাসিক জার্সি মেসির নামের সঙ্গেই প্রায় একাকার হয়ে গেছে।আর্জেন্টিনার হয়ে ১৭২ ম্যাচে ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন মেসি। তার আগে দিয়েগো ম্যারাডোনা,...

২১ ঘন্টা আগে


জাতীয় দলকে বিদায় মেসির, আবেগে ভাসলেন আর্জেন্টাইন সতীর্থরা
জাতীয় দলকে বিদায় মেসির, আবেগে ভাসলেন আর্জেন্টাইন সতীর্থরা

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান তিনি। মেসির এমন ঘোষণায় আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে আবেগের ছায়া। বিদায়ী অধিনায়ককে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস তাগলিয়াফিকো, এমিলিয়ানো...

১ দিন আগে


আর্জেন্টিনার জার্সিতে ইতি টানার ঘোষণা মেসির
আর্জেন্টিনার জার্সিতে ইতি টানার ঘোষণা মেসির

আর্জেন্টিনার জার্সিতে দুই দশকের পথচলার ইতি টানার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। দীর্ঘ সময় ভেবেচিন্তে জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলার।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় মেসি জানান, সিদ্ধান্তটি নেওয়া তার জন্য ভীষণ কঠিন ছিল। তবে সময়ের সঙ্গে তিনি বুঝতে পেরেছেন, জাতীয় দলকে বিদায় জানানোর...

১ দিন আগে


সিপিএলে দল পেলেন মেহেদী হাসান মিরাজ, খেলবেন গায়ানার হয়ে
সিপিএলে দল পেলেন মেহেদী হাসান মিরাজ, খেলবেন গায়ানার হয়ে

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে ভিড়িয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মোহাম্মদ নবি সিপিএল ছাড়ায় তার জায়গায় খেলবেন মিরাজ।মিরাজ শিগগিরই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হতে পারেন। তবে তার সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির কত ম্যাচের চুক্তি হয়েছে, তা এখনো নিশ্চিত

১ দিন আগে

Dr.Mahfuzul Alom