বিশেষ সংবাদ

মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে হরিণের মাংসসহ একজন শিকারি আটক

নিজস্ব প্রতিবেদক

১১ মাস আগে


মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে হরিণের মাংসসহ একজন শিকারি আটক

মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস, দুটি মাথা, আটটি পা এবং প্রায় ২ হাজার মিটার শিকারের ফাঁদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন হরিণ শিকারিকে আটক করা হয়েছে।

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ তারিখ দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ নভেম্বর ২০২৫ তারিখ বুধবার রাত ১টাতে কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়া এবং পুলিশের সমন্বয়ে বাগেরহাট জেলার মোংলা থানার কানাইনগর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তল্লাশি চালিয়ে ৩২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা এবং প্রায় ২,০০০ মিটার হরিণ শিকারি ফাঁদ জব্দ করা হয় এবং একজন শিকারিকে আটক করা হয়।

জব্দকৃত মাংস, মাথা, পা, শিকারের ফাঁদ এবং আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন,
“বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”


কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন
কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন

কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো.

২৫ দিন আগে


চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান
চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে বেতন-ভাতার টাকা জমা হতে শুরু করেছে।বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের...

১ মাস আগে


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

১ মাস আগে


জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...

২ মাস আগে

Dr.Mahfuzul Alom