বানিজ্য

মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত


দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বন্দরটির রাজস্ব আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। একই সময়ে বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের অডিটোরিয়ামে বাগেরহাট ও মোংলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৪৭৮ কোটি ৭০ লাখ টাকা। এর বিপরীতে আয় হয়েছে ৩ হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৪০৮ কোটি ২৬ লাখ টাকা, যা ১১ দশমিক ৭৬ শতাংশ বেশি।

এ অর্থবছরে মোংলা বন্দরে ৮১৫টি জাহাজ এসেছে। এসব জাহাজে ১ কোটি ২২ লাখ ৫১ হাজার মেট্রিক টন কার্গো এবং ২৯ হাজার ৭১৪ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। একই সময়ে বন্দর দিয়ে ১২ হাজার ৭৫টি রিকন্ডিশন্ড গাড়ি আমদানি করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সক্ষমতা বাড়াতে নতুন সহায়ক জলযান সংগ্রহ, কনটেইনার টার্মিনাল ও ইয়ার্ড নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে।

তবে মোংলা বন্দরের প্রায় ১৪৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেলের নাব্যতা ধরে রাখা এখনো বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান।

রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।


জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার

জ্বালানি তেলের দাম বাড়ার এক দিনের মধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। খোলা সয়াবিন তেল, রসুন, সবজি, ডিম ও মাছসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এক দিনের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা এবং চায়না রসুনের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে ক্ষুব্ধ ক্রেতারা।মঙ্গলবার (২২...

৪ ঘন্টা আগে


জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মূল্যবৃদ্ধির সম্ভাব্য প্রভাব মোকাবিলায় পণ্যের সরবরাহব্যবস্থা সচল রাখা এবং বাজারে নজরদারি জোরদারের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগানের ফ্যাক্টরি মাঠে চা...

৬ ঘন্টা আগে


দক্ষিণ এশিয়ায় জ্বালানি তেলের দামে কোথায় বাংলাদেশ
দক্ষিণ এশিয়ায় জ্বালানি তেলের দামে কোথায় বাংলাদেশ

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও অভ্যন্তরীণ ভর্তুকি সমন্বয়ের কথা উল্লেখ করে বাংলাদেশে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন দরে দেশে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা ও অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে।জ্বালানির দাম বাড়ানোর পর পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর সম্ভাব্য প্রভাব...

১৪ ঘন্টা আগে


সাড়ে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
সাড়ে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার তারল্য পরিস্থিতির উন্নতি এবং রিজার্ভ বাড়ায় মার্কিন ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে বাংলাদেশি টাকা। ফলে প্রায় সাড়ে পাঁচ বছর পর বৈদেশিক মুদ্রাবাজারে টাকার অবস্থান সবচেয়ে শক্তিশালী পর্যায়ে এসেছে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরে ডলারের বিপরীতে টাকার মূল্য...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom