সারাদেশ

মৌসুমের সর্বনিম্ন ৯ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


মৌসুমের সর্বনিম্ন ৯ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে বেড়েই চলেছে শীতের তীব্রতা। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে জনপদ। কয়েক দিন ১০ ডিগ্রির ঘরে থাকার পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। ভোর ৬টায় রেকর্ড হওয়া এই তাপমাত্রার সঙ্গে বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

আবহাওয়া অফিস জানায়, আগের দিন সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি। তাপমাত্রা দ্রুত কমে আসায় জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

পঞ্চগড় ও আশপাশের জেলাজুড়ে কয়েক দিন ধরেই হিমালয়ঘেঁষা হিমেল বাতাসে ঠান্ডা বেড়েছে। সকালে রোদের দেখা মিললেও তাতে গরম ভাব নেই। শীতের তীব্রতায় গ্রামাঞ্চলের মানুষ গরম কাপড় ছাড়া বাইরে বের হতে পারছেন না। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে অনেকগুণ।

শীতজনিত রোগীও বাড়ছে হাসপাতালে। প্রতিদিন বহির্বিভাগে ভিড় করছেন শিশু ও বৃদ্ধ রোগীরা। যাদের অবস্থা গুরুতর, তাদেরই ভর্তি করা হচ্ছে।

জেলার ভ্যানচালকদের অভিযোগ, ভোরে প্রচণ্ড শীতের কারণে কাজে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। পাথরশ্রমিকেরা জানান, ঠান্ডা পানিতে কাজ করা কষ্টকর হলেও জীবিকার তাগিদে বাধ্য হয়েই নদীতে নামতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, “মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯ দশমিক ২ ডিগ্রিতে। জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সামনে তাপমাত্রা আরও কমতে পারে।”

জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে পাওয়া ৩০ লাখ টাকা দিয়ে ৮ হাজার ৬৪০টি কম্বল বিতরণ করা হয়েছে। আরও ৬৫ হাজার কম্বলের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

শীতের প্রকোপ বাড়ায় জেলার সব শ্রেণির মানুষের মধ্যেই তৈরি হয়েছে উদ্বেগ। তবে প্রশাসন ও স্থানীয় সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।


গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক

রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর

৬ ঘন্টা আগে


কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...

৩ দিন আগে


৫০-৬০ লাখ টাকার গাছ উধাও  অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা
৫০-৬০ লাখ টাকার গাছ উধাও অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা

ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে...

১০ দিন আগে


সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে...

১৫ দিন আগে

Dr.Mahfuzul Alom