খেলাধুলা

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন ডেভিড ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক

৩ ঘন্টা আগে


মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন ডেভিড ওয়ার্নার

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। তাকে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছেন সিডনির একটি আদালত। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। একই সঙ্গে গাড়ি চালানোর জন্য তাকে বিশেষ নিয়ন্ত্রণযন্ত্রযুক্ত লাইসেন্স নিতে হবে।

গত ৫ এপ্রিল সিডনির পূর্বাঞ্চলে রোডসাইড পরীক্ষার সময় ওয়ার্নারকে থামিয়ে অ্যালকোহল পরীক্ষা করা হয়। পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। পরে মারৌব্রা পুলিশ স্টেশনে দ্বিতীয়বার তার পরীক্ষা করা হয়। সেখানে ৩৯ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪, যা আইনসম্মত সীমার দ্বিগুণেরও বেশি।

ওয়ার্নারের আইনজীবী আদালতে যুক্তি দেন, নির্ধারিত সীমার তুলনায় দ্বিগুণের বেশি অ্যালকোহল পাওয়া গেলেও ওয়ার্নার ইতোমধ্যে গণমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে যথেষ্ট শাস্তি ভোগ করেছেন। তাই তাকে অতিরিক্ত শাস্তি না দেওয়ার আবেদন করা হয়।

ওয়েভারলি লোকাল কোর্টে আইনজীবী আওয়াইজ আহমেদ বলেন, ঘটনাটি ইএসপিএন, আল জাজিরা ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তার মতে, এ ঘটনার কারণে ওয়ার্নারের বাণিজ্যিক সুযোগ-সুবিধার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আদালতের নির্দেশ অনুযায়ী, ওয়ার্নার ‘ইন্টারলক লাইসেন্স’-এর জন্য আবেদন করে গাড়িতে বিশেষ ডিভাইস স্থাপন করার পর আবার গাড়ি চালাতে পারবেন। ডিভাইসটি তার সিস্টেমে অ্যালকোহলের উপস্থিতি শনাক্ত করলে গাড়িটি চালু হতে দেবে না।


ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ে ফাইনালের পথে বড় ধাক্কা খেল ভারত
ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ে ফাইনালের পথে বড় ধাক্কা খেল ভারত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে শুধু সিরিজে এগিয়ে যাওয়াই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায়ও বড় পরিবর্তন এসেছে। একই সঙ্গে ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন চাপে পড়েছে ভারত।অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়ের ফলে ভারতের ফাইনালে ওঠার সমীকরণ আরও কঠিন হয়ে গেছে। তবে ৯টি টেস্টে

১ দিন আগে


অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম এশীয় দল হিসেবে টেস্ট জয় বাংলাদেশের
অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম এশীয় দল হিসেবে টেস্ট জয় বাংলাদেশের

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় পাওয়া এশিয়ার দ্রুততম দল হওয়ার অনন্য কীর্তি গড়েছে টাইগাররা।অস্ট্রেলিয়ার বিপক্ষে সাতবার মুখোমুখি হয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার মাটিতে এবারই...

২ দিন আগে


বোনাসের চেয়েও বড় ডারউইন জয়: হাবিবুল বাশার
বোনাসের চেয়েও বড় ডারউইন জয়: হাবিবুল বাশার

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়কে বোনাসের চেয়েও বড় প্রাপ্তি হিসেবে দেখছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, এমন একটি জয় অর্জনের পর বাড়তি কোনো পুরস্কার না পেলেও আক্ষেপ থাকার কথা নয়।ম্যাচ শেষে বাশার বলেন, বোনাসের বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে এমন ঐতিহাসিক জয়ের পর খেলোয়াড়দের

২ দিন আগে


ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ক্রিকেট দলকে শফিকুর রহমানের অভিনন্দন
ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ক্রিকেট দলকে শফিকুর রহমানের অভিনন্দন

অস্ট্রেলিয়ার ডারউইনে শক্তিশালী স্বাগতিক দলকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়কে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।রোববার (১৬ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট দল, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।ডা. শফিকুর রহমান বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট

২ দিন আগে

Dr.Mahfuzul Alom