মায়ের আশীর্বাদ নিয়েই এবার উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবেন ভোজিনহা
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বকাপ শুধু শিরোপার লড়াই নয়, অসংখ্য মানবিক গল্পেরও মঞ্চ। ২০২৬ বিশ্বকাপে এমনই এক আবেগঘন অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। স্পেনের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্যে দলকে ঐতিহাসিক ড্র এনে দেওয়ার পর তার এক ব্যক্তিগত আক্ষেপ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। এবার সেই আক্ষেপেরই সুখকর সমাপ্তি ঘটতে যাচ্ছে।
হাকিম জেফরিস বুধবার (১৭ জুন) জানিয়েছেন, ভোজিনহার মা আনা কান্দিদা এভোরা যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। ফলে আগামী রোববার (২১ জুন) ২০২৬ ফিফা বিশ্বকাপ-এ উরুগুয়ের বিপক্ষে মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে গ্যালারিতে বসেই ছেলের খেলা দেখার সুযোগ পাবেন তিনি।
স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর আবেগাপ্লুত ভোজিনহা জানিয়েছিলেন, ভিসা–সংক্রান্ত জটিলতা ও ব্যয়ের কারণে তার মা ঐতিহাসিক ম্যাচটি দেখতে যুক্তরাষ্ট্রে যেতে পারেননি। সেই বক্তব্য প্রকাশের পর বিষয়টি দ্রুত মার্কিন প্রশাসনের নজরে আসে।
পরবর্তীতে হাকিম জেফরিস বিষয়টি নিয়ে সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর সঙ্গে যোগাযোগ করেন। এরপর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে এবং সরকারি নীতিমালা অনুযায়ী প্রযোজ্য সব ফি মওকুফের ব্যবস্থা নেয়। একই সঙ্গে মা-ছেলের পুনর্মিলনের জন্য প্রয়োজনীয় ভ্রমণ ব্যবস্থাও নিশ্চিত করা হচ্ছে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়ে আলোচনায় আসে কেপ ভার্দে। সেই ম্যাচে একাধিক দুর্দান্ত সেভ করে ম্যাচসেরা হন ৪০ বছর বয়সী ভোজিনহা। তার পারফরম্যান্স শুধু দলকেই ঐতিহাসিক ফল এনে দেয়নি, বিশ্ব ফুটবলপ্রেমীদের কাছেও তাকে নতুন নায়কে পরিণত করেছে।
এবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে থাকবেন তার সবচেয়ে বড় অনুপ্রেরণা-মা। ফলে বিশ্বকাপের অন্যতম আবেগঘন এই গল্পটি নতুন এক পরিণতির অপেক্ষায়।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
