জাতীয়

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ওপর হামলা: অন্তর্বর্তী সরকারের বিবৃতি

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ওপর হামলা: অন্তর্বর্তী সরকারের বিবৃতি

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে সরকার এই ঘটনায় দুঃখ প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগী ও সমর্থকরা এই হামলা চালিয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন এবং তাসনিম জারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার শিকার হয়েছেন।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই নিন্দনীয় ঘটনা শেখ হাসিনার আমলে বিকশিত রাজনৈতিক সহিংসতারই উদাহরণ। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, সরকার একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে এই ধরনের অশুভ শক্তিকে নির্মূল করার অঙ্গীকার করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের সফরকালে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছিল। প্রতিনিধিদলকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি গেট দিয়ে বিশেষ পরিবহনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তবে, শেষ মুহূর্তে ভিসা জটিলতার কারণে তাদের বিকল্প পথ ব্যবহার করতে হয়। অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও বিমানবন্দর কর্তৃপক্ষ ভিভিআইপি সুবিধা ও সুরক্ষা দিতে অস্বীকৃতি জানায়, যা প্রতিনিধিদলের সদস্যদের ঝুঁকির মুখে ফেলে।

বিবৃতিতে আরও জানানো হয়, ঘটনার পরপরই নিউইয়র্কের বাংলাদেশ মিশনের মাধ্যমে পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনার পর প্রধান উপদেষ্টা ও প্রতিনিধিদলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের প্রতিনিধিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকার দৃঢ়তার সঙ্গে জানিয়েছে যে তারা গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় অবিচল। দেশে বা বিদেশে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা বা ভয়ভীতি সহ্য করা হবে না। এই হামলার জবাব যথাযথ আইনি ও কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে দেওয়া হবে।


ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল
ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল

আজ, ৫ আগস্ট, ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডের উদ্যোগে জুলাই যোদ্ধাদের আহত ও নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. বদরুল আলম সাহেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আল্লাহ তাআলা শহীদদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন

৩৫ মিনিট আগে


দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ—রাজপথে।”বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...

১ ঘন্টা আগে


জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, শুনলেন শেখ হাসিনার সংরক্ষিত কল রেকর্ড
জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, শুনলেন শেখ হাসিনার সংরক্ষিত কল রেকর্ড

রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জাদুঘরে সংরক্ষিত একটি লাল টেলিফোনের মাধ্যমে শেখ হাসিনার রেকর্ডকৃত একটি কলও শোনেন।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে আমন্ত্রিত অতিথিদের

১ ঘন্টা আগে


সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ
সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ

রাজধানীতে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীর ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জামায়াত-শিবিরের রাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতারা বলেন,স্বাধীনতাবিরোধী রাজনীতির কোনো স্থান বাংলাদেশে নেই এবং এ ধরনের শক্তির পুনর্বাসনের

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom