খেলাধুলা

মারিজুয়ানার গন্ধ আর উচ্ছৃঙ্খল দর্শক—বিতর্কে আ্যার্থার অ্যাশ স্টেডিয়াম

আন্তর্জাতিক ক্রীড়া সংবাদদাতা

১১ মাস আগে


মারিজুয়ানার গন্ধ আর উচ্ছৃঙ্খল দর্শক—বিতর্কে আ্যার্থার অ্যাশ স্টেডিয়াম

নিউ ইয়র্কের আ্যার্থার অ্যাশ স্টেডিয়ামকে ঘিরে আবারো বিতর্ক। চলতি ইউএস ওপেনে খেলোয়াড়রা বারবার অভিযোগ তুলেছেন—স্টেডিয়ামের ভেতরে ম্যাচ চলাকালে ভেসে আসছে মারিজুয়ানার তীব্র গন্ধ। এর সঙ্গে যোগ হয়েছে দর্শকদের উচ্চস্বরে উল্লাস ও উচ্ছৃঙ্খল আচরণ, যা অনেকের কাছে গ্র্যান্ড স্ল্যামের মর্যাদার সঙ্গে বেমানান মনে হচ্ছে।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ২০২১ সালে বিনোদনের জন্য গাঁজা সেবন বৈধ করা হলেও, ইউএসটিএ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী স্টেডিয়ামের ভেতরে যেকোনো ধরনের ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও কাছের কোরোনা পার্ক থেকে ধোঁয়ার গন্ধ মাঠে ভেসে আসছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন টেনিস তারকা।

নরওয়ের টেনিস তারকা ও ২০২২ সালের ফাইনালিস্ট ক্যাসপার রুড এক সাক্ষাৎকারে বলেন, “খেলার মাঝখানে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, এতটা বাজে গন্ধ একেবারেই সহ্য করা যায় না।” অন্যদিকে ফ্রান্সিস টিয়াফো বা বেন শেলটনের মতো তরুণ খেলোয়াড়রা বিষয়টিকে নিউ ইয়র্কের বৈচিত্র্যময় সংস্কৃতির অংশ হিসেবেই দেখছেন।

৩৭ বছর বয়সী ফরাসি খেলোয়াড় অ্যাড্রিয়ান মানারিনো বলেন, “আগে এগুলো মজার মনে হতো, কিন্তু এখন মনোসংযোগের জন্য বিরক্তিকর হয়ে উঠেছে।”

যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন (USTA) জানিয়েছে, তারা নিয়ম অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করছে। তবে স্টেডিয়ামের বাইরের এলাকা থেকে গন্ধ আসা রোধ করার ক্ষমতা তাদের সীমিত।

প্রতি বছর ইউএস ওপেনের সময় স্টেডিয়ামজুড়ে থাকে এক ধরনের উৎসবমুখর আবহ—উচ্ছৃঙ্খল দর্শক, উল্লাসধ্বনি, কখনো গাঁজার গন্ধ। অনেকেই এটিকে নিউ ইয়র্ক শহরের ‘ক্ষুদ্র সংস্করণ’ বলে আখ্যা দেন। তবে শান্ত পরিবেশে খেলার অভ্যস্ত কিছু খেলোয়াড়ের জন্য এটি যে একপ্রকার বিভ্রান্তিকর ও অস্বস্তিকর অভিজ্ঞতা—তা স্পষ্টই প্রতিফলিত হচ্ছে তাদের প্রতিক্রিয়ায়।


সূত্র: এপি নিউজ


তানজিদের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৩ রানের লিড বাংলাদেশের
তানজিদের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৩ রানের লিড বাংলাদেশের

প্রথম দিন অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় দিন সেই ছন্দ ধরে রাখেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। সবচেয়ে বড় অবদান তানজিদের।নিজের মাত্র দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম। ১৯৭ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাঁহাতি

২ ঘন্টা আগে


মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে

অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...

১৮ ঘন্টা আগে


২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...

১ দিন আগে


আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই

২ দিন আগে

Dr.Mahfuzul Alom