রাজনীতি

মানহানি মামলায় এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


মানহানির এক মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন।

মামলার বাদী সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, এর আগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে বক্তব্য দেন মুফতি আমির হামজা। এ ঘটনায় মানহানির অভিযোগ এনে গত ২ এপ্রিল মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।

আইনজীবীরা জানান, আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom