মান্দার বঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবি এমপি টিপুর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
শনিবার (১৮ জুলাই) রাজশাহী থেকে সড়কপথে মান্দা হয়ে নওগাঁ জেলা শহরে যাওয়ার পথে উপজেলার ফেরিঘাট এলাকায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু উপজেলার দীর্ঘদিনের শিক্ষা খাতের বঞ্চনার বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, মান্দা উপজেলা ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত একটি বৃহৎ ও জনবহুল এলাকা। অথচ পার্শ্ববর্তী নওগাঁ-১ আসনে তিনটি উপজেলা থাকলেও প্রতিটি উপজেলায় তুলনামূলকভাবে কম ইউনিয়ন রয়েছে। উন্নয়নের ক্ষেত্রে সেই বিবেচনায় মান্দা উপজেলার জন্য মাত্র তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সুযোগ কোনোভাবেই যথেষ্ট নয়।
এমপি টিপু বলেন, জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় মান্দা উপজেলার অন্তত নয়টি যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, গত ১৭ থেকে ১৮ বছরে এলাকার সাধারণ মানুষ ও শিক্ষানুরাগীরা নিজেদের অর্থায়নে বহু মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কিন্তু বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক জটিলতার কারণে এসব প্রতিষ্ঠানের অনেকগুলো এখনও এমপিওভুক্ত হতে পারেনি।
চলমান শিক্ষানীতি ও এমপিও নীতিমালা সংস্কারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি শর্ত কিছুটা শিথিল করে হলেও যোগ্য প্রতিষ্ঠানের ভিত্তিতে মান্দার বঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত এমপিওভুক্ত করার আহ্বান জানান।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার শিক্ষার সার্বিক উন্নয়নে আন্তরিক। সরকারি নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদন ও প্রয়োজনীয় বিষয় যথাযথভাবে মূল্যায়ন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই মান্দা উপজেলার প্রবেশদ্বার ফেরিঘাট এলাকায় শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। পরে মান্দাবাসীর পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিন্ন প্রশিক্ষণ ও সনদে তরুণদের আন্তর্জাতিক স্বীকৃতি বাড়বে: প্রধানমন্ত্রী
অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং সনদায়ন ব্যবস্থা চালু করা গেলে দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী...
৪৯ মিনিট আগে
১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন
আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায়
২ ঘন্টা আগে
জামায়াত একাত্তরের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে: আইনমন্ত্রী
সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না-এমন অবস্থান দলটি মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।আইনমন্ত্রী বলেন, একাত্তরের ভূমিকা নিয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে...
১ দিন আগে
থিম্পু যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি
থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খান। এ সময়
১ দিন আগে
