অপরাধ

মানবতাবিরোধী কর্মকাণ্ডে অভিযুক্ত উত্তরা পশ্চিম থানার সাবেক ওসি ফরমান আলী এখনও গ্রেফতার হননি

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


মানবতাবিরোধী কর্মকাণ্ডে অভিযুক্ত উত্তরা পশ্চিম থানার সাবেক ওসি ফরমান আলী এখনও গ্রেফতার হননি

ছবি: সংগৃহীত


ঢাকার উত্তরা পশ্চিম থানার সাবেক কর্মকর্তা ফরমান আলীকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে নানা অভিযোগ ওঠেছে। সাবেক ওসি হিসেবে তার দায়িত্বকাল, পুলিশি পদক্ষেপ এবং রাজনৈতিক সংযোগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুসারে, ফরমান আলী একাধিক মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ১৮ জুলাইয়ের সংঘর্ষ এবং ২০–২১ জুলাই কারফিউ সময় শতাধিক গ্রেফতার, হাসপাতালে লাশ গ্রহণে বাধা এবং অন্যান্য পুলিশি পদক্ষেপের সঙ্গে তার নাম যুক্ত করা হয়েছে। এর মধ্যে চাইনিজ রাইফেল ব্যবহারের নির্দেশ দেওয়াসহ নিজের অধস্তন অফিসারদের নিয়োগের বিষয়ও উল্লেখ করা হয়।

জানা যায়, উত্তরা পশ্চিম থানার দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি রাজনৈতিকভাবে ক্ষমতাসীন দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন। অভিযোগ রয়েছে, বিএনপি ও জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও চার্জশিট দেওয়া, পুলিশের হেফাজতে মৃত্যু এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে তার নাম যুক্ত।

সর্বশেষ ৫ আগস্ট বিকেলে উত্তপ্ত পরিস্থিতিতে ফরমান আলী ও স্থানীয় ডিসি আশরাফুলের বিরুদ্ধে মারনাস্ত্র ব্যবহারের সিদ্ধান্তের কথা বলা হয়।

যদিও এসব অভিযোগ ব্যাপকভাবে আলোচিত, ফরমান আলী এখনও গ্রেফতার হননি। তার পাসপোর্টও জব্দ করা হয়নি। মানবাধিকার ও বিচারিক সংগঠনগুলোর পক্ষ থেকে ত্বরিত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।


দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...

৫ ঘন্টা আগে


ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...

২ দিন আগে


ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে

২ দিন আগে


ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom