রাজনীতি

মানববন্ধন শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি

অনলাইন ডেস্ক

১৩ ঘন্টা আগে


মানববন্ধন শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি

ফুটপাত দখল, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাটারা থানার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ভাটারা থানার নতুন বাজার এলাকায় ফুটপাত দখল, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মী ও স্থানীয়রা। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা বাড়ির উদ্দেশে রওনা হলে বিএনপির সমর্থক পরিচয় দেওয়া আনুমানিক ৬০ থেকে ৭০ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

জিডির তথ্য অনুযায়ী, হামলায় এনসিপির ভাটারা থানার কর্মী মাহবুবুর রহমান পাটোয়ারী (৩৬), মোহাম্মদ রফিক মিয়াসহ কয়েকজন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার জন্য এনসিপির ভাটারা থানা শাখার ১৮ জন কর্মী ভাটারা থানায় আশ্রয় নেন।

জিডিতে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এনসিপির স্থানীয় নেতারা বলেন, শান্তিপূর্ণ নাগরিক কর্মসূচি শেষে হামলার অভিযোগ উদ্বেগজনক। তারা ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে হামলার অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাকর্মীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

৫ ঘন্টা আগে


গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক
গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যালয়টি ঘিরে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয়...

৮ ঘন্টা আগে


নাগরিক অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে ভাটারায় মানববন্ধন
নাগরিক অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে ভাটারায় মানববন্ধন

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার: নাগরিক অধিকার রক্ষা, ফুটপাত দখলমুক্ত করা, সিটি করপোরেশনের সেবার মান উন্নয়ন এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ভাটারা থানা শাখার উদ্যোগে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে নতুন বাজারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে এলাকার নাগরিক সমস্যা

১৮ ঘন্টা আগে


জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে ডা. শফিকুর রহমান এমপি
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে ডা. শফিকুর রহমান এমপি

জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জামায়াতের দায়িত্বশীলদের মানবিক গুণ ও উন্নত নৈতিক মানে সেরা হতে হবে। এর আলোকে সর্বস্তরের জনশক্তিকে গড়ে তুলতে হবে। সংগঠনের দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়ানোর পাশাপাশি মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়ে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom