মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
নিউজ ডেস্ক
ছবি সংগৃহীত
সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিতব্য “মাদকবিরোধী বিশেষ আলোচনা সভা ২০২৬”- এ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন আইন সচিব লোকমান হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, হেলাল খান সভাপতি (জাসস)এবং সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মাহাবুবুর রহমান পাটোয়ারী যুক্তরাজ্য এবং জার্মানি থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে বাংলাদেশে দীর্ঘদিন ধরে যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন সভা-সেমিনার, সামাজিক প্রচারণা ও জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। মানবতার সেবায় তাঁর এই নিরলস প্রচেষ্টা এবং সমাজকল্যাণমূলক ভূমিকার স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রসঙ্গে মাহাবুবুর রহমান পাটোয়ারী বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও বেশি উৎসাহ ও দায়বদ্ধতার সঙ্গে সমাজের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে।” তিনি আরো বলেন বর্তমানে আমাদের দেশে সামাজিক বিশৃঙ্খলা, পারিবারিক অশান্তি, ধর্ষণের মত ঘৃণতম কাজ মাদকের প্রভাবে বৃদ্ধি পাচ্ছে । আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ সমাজের চিহ্নিত মাদক কারবারিদের সাথে আঁতাত না করে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা। সেই সাথে মাদকাসক্তদের মাদক নিরাময় কেন্দ্রে রাখার ব্যবস্থা সহ সহযোগিতা মূলক আচরণের মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনা। পারিবারিকভাবে পিতা-মাতার দায়িত্ব হচ্ছে সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে সেদিকে লক্ষ্য রাখা। "মাদক মুক্ত গড়বো দেশ সবার আগে বাংলাদেশ " এই প্রত্যাশা নিয়ে উনি ওনার বক্তব্য শেষ করেন
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর
১ মাস আগে
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...
২ মাস আগে
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ
ইসকনের বহিষ্কৃত নেতা ও সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-কে একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন।এর আগে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন-এর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে...
৩ মাস আগে
সাভারে মাদরাসায় শিক্ষার্থীদের মারামারিতে এক কিশোরের মৃত্যু
হেমায়েতপুর এলাকায় একটি মাদরাসায় দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনায় মো. গোলাম রহিম (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ভাই মো. রাব্বি জানান,
৩ মাস আগে
