বিশ্বকাপ ট্রফি নিয়ে আবারও আলোচনায় ট্রাম্প, নতুন বিতর্কের আশঙ্কা
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। বিশ্ব ফুটবলের নানা প্রসঙ্গে তার নাম আগেও আলোচনায় এসেছে। এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফি ঘিরে দেওয়া এক মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপেও ট্রাম্পকে নিয়ে আলোচনা হয়েছিল। সে সময় অভিযোগ ওঠে, চ্যাম্পিয়নদের জন্য প্রস্তুত মূল ট্রফিটি তিনি নিজের কাছেই রেখে দেন। পরে বিজয়ী দলকে একটি প্রতিরূপ (রেপ্লিকা) ট্রফি দেওয়া হয়।
এবার ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপ ট্রফি নিয়ে ওভাল অফিসে গেলে নতুন আলোচনার সূত্রপাত হয়।
ট্রফিটি হাতে নিয়ে ট্রাম্প বলেন, “এটা বেশ ভারী।” এরপর ডেস্কের ওপর রাখার সময় ট্রফিটি তার হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হলে ইনফান্তিনো দ্রুত এক হাত দিয়ে সেটি সামলে নেন।
পরে ট্রাম্প ট্রফিটির দিকে তাকিয়ে মন্তব্য করেন, “সুন্দর একখণ্ড সোনা।”
আলাপচারিতার একপর্যায়ে ট্রাম্প রসিকতার ছলে ইনফান্তিনোকে জিজ্ঞাসা করেন, “আমি কি এটা রেখে দিতে পারি?” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এর আগেও ট্রাম্পকে ঘিরে ফুটবল সংশ্লিষ্ট নানা বিতর্ক তৈরি হয়েছে। ফলে বিশ্বকাপের ট্রফি নিয়ে দেওয়া তার সাম্প্রতিক মন্তব্যও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
ইংল্যান্ড যেভাবে ‘নিজেদের পায়ে কুড়াল মেরেছে’
২০২৪ সালের অক্টোবরে গ্যারেথ সাউথগেটের স্থলাভিষিক্ত হয়ে ইংল্যান্ডের প্রধান কোচ হন থমাস টুখেল। নকআউট ম্যাচে কৌশলগত দক্ষতার জন্য পরিচিত এই জার্মান কোচের কাছ থেকে বড় প্রত্যাশা ছিল ইংলিশ সমর্থকদের। তবে বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তার রক্ষণাত্মক পরিকল্পনাই শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিদায়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।ম্যাচের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে...
১২ ঘন্টা আগে
জয়েও আত্মতুষ্ট নন সিকান্দার রাজা, লক্ষ্য ২০০ রানের দল হওয়া
বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে জিম্বাবুয়ে। তবে ৩২ রানের এই জয়ের পরও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন দলটির অধিনায়ক সিকান্দার রাজা। বরং বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে নিজেদের আরও উন্নতির ওপর জোর দিয়েছেন তিনি।ম্যাচ শেষে রাজা বলেন, বিশ্ব ক্রিকেটের মান অনেক এগিয়ে গেছে। তাই শুধু ১৬০-১৭০...
১২ ঘন্টা আগে
স্পেনকে হারালেই ইতিহাস, ৬৪ বছরের রেকর্ড ভাঙার সামনে আর্জেন্টিনা
ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এই ম্যাচে জয় পেলেই টানা দুই আসরে বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়বে আলবিসেলেস্তেরা। একই সঙ্গে ভেঙে যাবে ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড।বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি দল টানা দুইবার শিরোপা
১৩ ঘন্টা আগে
‘আমরা জানতাম, এই দল শিরোপার জন্য লড়বে’: ফাইনালে উঠে মেসি
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স, ফাইনালে ওঠার অনুভূতি এবং সামনে স্পেনের বিপক্ষে শিরোপা লড়াই নিয়ে কথা বলেছেন অধিনায়ক লিওনেল মেসি।আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, জাতীয় সংগীতের সময়ই পুরো দল উপলব্ধি করেছিল ম্যাচটির গুরুত্ব।“অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা ছিল।...
১৫ ঘন্টা আগে
