রাজনীতি

দেবিদ্বারে ঝটিকা মিছিলের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


দেবিদ্বারে ঝটিকা মিছিলের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি

ছবি: সংগৃহীত


কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানপুর ইউনিয়নের কুরছাপ এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় ৪৬ সেকেন্ড স্থায়ী ওই মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। অভিযোগ রয়েছে, মিছিলে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনি।

এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার রাকিব ও ইমরান আরিফন ইমু এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি জহির উদ্দিনসহ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, জুলাই শহীদ দিবসের একটি কর্মসূচিতে উপজেলা পরিষদের হলরুমে অবস্থানকালে তিনি ঝটিকা মিছিলের খবর পান।

তিনি বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছে বলে জানতে পেরেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


শহীদ মুগ্ধ ও শহীদ জয়ের কবর জিয়ারত করলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন
শহীদ মুগ্ধ ও শহীদ জয়ের কবর জিয়ারত করলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন

জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ রেদোয়ানের আহমেদ শরীফ জয়ের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

৬ ঘন্টা আগে


জুলাই সনদ বাস্তবায়নে সরকারের বিরুদ্ধে ‘মৌখিক প্রতারণার’ অভিযোগ নাহিদ ইসলামের
জুলাই সনদ বাস্তবায়নে সরকারের বিরুদ্ধে ‘মৌখিক প্রতারণার’ অভিযোগ নাহিদ ইসলামের

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জুলাই সনদ কার্যকরের কথা মুখে বললেও সরকার বাস্তবে তা বাস্তবায়ন করছে না। তার ভাষায়, সরকার জুলাই সনদ নিয়ে “মৌখিক প্রতারণা” করছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর...

৮ ঘন্টা আগে


জনগণের সংবিধানের পাহারাদার হওয়ার আহ্বান এনসিপির, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা
জনগণের সংবিধানের পাহারাদার হওয়ার আহ্বান এনসিপির, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারকে উদ্দেশ করে বলেছেন, “মুজিববাদী সংবিধানের পাহারাদার নয়, জনগণের সংবিধানের পাহারাদার হোন।”বুধবার (১৫ জুলাই) রাতে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে তিনি এ কথা বলেন।বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি

১৪ ঘন্টা আগে


ছাত্রশিবির ছাড়ার একদিন পর জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম
ছাত্রশিবির ছাড়ার একদিন পর জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নেওয়ার একদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।বুধবার (১৫ জুলাই) বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি দলের সহযোগী সদস্যপদের ফরম পূরণ করেন। এ সময় সদ্য

১ দিন আগে

Dr.Mahfuzul Alom