রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের বিরুদ্ধে ‘মৌখিক প্রতারণার’ অভিযোগ নাহিদ ইসলামের

অনলাইন ডেস্ক

৮ ঘন্টা আগে


জুলাই সনদ বাস্তবায়নে সরকারের বিরুদ্ধে ‘মৌখিক প্রতারণার’ অভিযোগ নাহিদ ইসলামের

ছবি: সংগৃহীত


জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জুলাই সনদ কার্যকরের কথা মুখে বললেও সরকার বাস্তবে তা বাস্তবায়ন করছে না। তার ভাষায়, সরকার জুলাই সনদ নিয়ে “মৌখিক প্রতারণা” করছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হলে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই। তিনি দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার সেই গণরায় বাস্তবায়ন করছে না।

তিনি বলেন, “গণভোট হয়েছিল আবু সাঈদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করতে। কিন্তু সরকার সেই গণরায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও তা শুধু মৌখিক প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ রয়েছে।”

সরকারের পূর্বঘোষিত সংস্কার প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকার তা বাস্তবায়ন করেনি। তিনি গণভোটের রায়ের আলোকে দুর্নীতি ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর ‘সরকারি ও বিরোধী দল মিলে জুলাই সনদ বাস্তবায়ন’ সংক্রান্ত বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, সরকার যদি আন্তরিকভাবে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে চায়, তাহলে বিরোধী দল হিসেবে নয়, রাষ্ট্র ও জনগণের স্বার্থে এনসিপি সর্বাত্মক সহযোগিতা করবে। তবে গণভোটের রায়ের পরিবর্তে ভিন্ন কোনো কাঠামো বাস্তবায়নের চেষ্টা হলে সে ক্ষেত্রে সহযোগিতা থাকবে না বলেও জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদকে স্মরণ করে তিনি বলেন, “আবু সাঈদ আমাদের শহীদদের ঈমাম, জুলাই বিপ্লবের রুহানী নেতৃত্ব। তার আত্মত্যাগ আমাদের গণআন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছিল।”

তিনি আরও বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটি ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল দাবি। নির্বাচন অনুষ্ঠিত হলেও বিচার ও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে জনগণ এখনো প্রত্যাশিত অগ্রগতি পায়নি বলে মন্তব্য করেন তিনি।

আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, মামলার আপিল শুনানি দ্রুত সম্পন্ন করে রায় বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে চলমান মামলার বিচার সম্পন্ন করারও দাবি জানান তিনি।

এর আগে নাহিদ ইসলাম এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, সদস্যসচিব ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


শহীদ মুগ্ধ ও শহীদ জয়ের কবর জিয়ারত করলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন
শহীদ মুগ্ধ ও শহীদ জয়ের কবর জিয়ারত করলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন

জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ রেদোয়ানের আহমেদ শরীফ জয়ের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

৬ ঘন্টা আগে


দেবিদ্বারে ঝটিকা মিছিলের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি
দেবিদ্বারে ঝটিকা মিছিলের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানপুর ইউনিয়নের কুরছাপ এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় ৪৬ সেকেন্ড স্থায়ী ওই মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। অভিযোগ রয়েছে, মিছিলে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর

৭ ঘন্টা আগে


জনগণের সংবিধানের পাহারাদার হওয়ার আহ্বান এনসিপির, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা
জনগণের সংবিধানের পাহারাদার হওয়ার আহ্বান এনসিপির, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারকে উদ্দেশ করে বলেছেন, “মুজিববাদী সংবিধানের পাহারাদার নয়, জনগণের সংবিধানের পাহারাদার হোন।”বুধবার (১৫ জুলাই) রাতে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে তিনি এ কথা বলেন।বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি

১৪ ঘন্টা আগে


ছাত্রশিবির ছাড়ার একদিন পর জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম
ছাত্রশিবির ছাড়ার একদিন পর জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নেওয়ার একদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।বুধবার (১৫ জুলাই) বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি দলের সহযোগী সদস্যপদের ফরম পূরণ করেন। এ সময় সদ্য

১ দিন আগে

Dr.Mahfuzul Alom