জাতীয়

শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক উদ্যোগ, ফেসবুকে আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’র

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক উদ্যোগ, ফেসবুকে আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’র

ছবি: সংগৃহীত


এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল অডিওকে কেন্দ্র করে ফেসবুকে ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘Broiler Chicken Party’ (ব্রয়লার চিকেন পার্টি)।

মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ চালু করেন একদল শিক্ষার্থী। ‘We are not insulted, We are awakened’ (আমরা অপমানিত নই, আমরা জাগ্রত) স্লোগানকে সামনে রেখে তৈরি করা পেজটিতে উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই বিকেল ৬টা পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ অনুসারী যুক্ত হন।

সাম্প্রতিক সময়ে টানা ভারী বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তাদের অন্যতম দাবি শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

এই আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ‘ব্রয়লার মুরগি’র সঙ্গে তুলনা করা হয়েছে বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই অডিওকে কেন্দ্র করেই প্রতিবাদের প্রতীক হিসেবে ‘Broiler Chicken Party’ নামের এই ব্যঙ্গাত্মক ফেসবুক পেজ চালু করা হয়েছে।

পেজটিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন, শিক্ষা–সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক ছবি, ভিডিও, মিম ও বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশ করা হচ্ছে।

শিক্ষার্থীদের দাবি, এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়; বরং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে তাদের প্রতিবাদ ও মতপ্রকাশের একটি প্রতীকী উদ্যোগ।


চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিক্ষোভ: গেট খুলে নেওয়ার পর শিক্ষামন্ত্রীর ‘গায়েবানা জানাজা’ পড়লেন পরীক্ষার্থীরা
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিক্ষোভ: গেট খুলে নেওয়ার পর শিক্ষামন্ত্রীর ‘গায়েবানা জানাজা’ পড়লেন পরীক্ষার্থীরা

টানা ভারী বর্ষণ, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিত না করার প্রতিবাদে এবং অবশিষ্ট পরীক্ষা পেছানোসহ ৭ দফা দাবিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নেওয়ার পর শিক্ষামন্ত্রীর প্রতীকী ‘গায়েবানা জানাজা’ আদায় করেন।মঙ্গলবার (১৪...

৩ ঘন্টা আগে


ব্যক্তিগত মন্তব্য নিয়ে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ব্যক্তিগত মন্তব্য নিয়ে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

নিজের সাম্প্রতিক ব্যক্তিগত মন্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে

৬ ঘন্টা আগে


শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের একটি অংশ পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সংসদ ভবন এলাকায় প্রবেশের চেষ্টা করলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনসংলগ্ন

৭ ঘন্টা আগে


শিক্ষামন্ত্রীর পদত্যাগে সন্ধ্যা ৬টা পর্যন্ত আল্টিমেটাম, সংসদের অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা
শিক্ষামন্ত্রীর পদত্যাগে সন্ধ্যা ৬টা পর্যন্ত আল্টিমেটাম, সংসদের অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং তার বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে সরকারকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom