শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের একটি অংশ পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সংসদ ভবন এলাকায় প্রবেশের চেষ্টা করলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনসংলগ্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংসদ ভবন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয় এবং তাদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
এর আগে একই দিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু সময় অবস্থান নেন।
এরপর আন্দোলনকারীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সামনে গিয়ে বিকেল ৩টা ১০ মিনিট পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে আবার সায়েন্সল্যাব মোড়ে ফিরে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করেন।
পরবর্তীতে সেখান থেকে তারা জাতীয় সংসদ ভবনের দিকে পদযাত্রা করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...
১ দিন আগে
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।
১ দিন আগে
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
৩ দিন আগে
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...
৩ দিন আগে
