জাতীয়

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে শেষ শ্রদ্ধা, জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

১ মাস আগে


ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে শেষ শ্রদ্ধা, জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত


জাতীয় সংসদের সাবেক স্পিকার, বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজায় অংশ নিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) আসরের নামাজের পর জাতীয় সংসদ ভবনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পরিবর্তে মূল ভবনের প্রবেশ টানেলে জানাজার আয়োজন করা হয়।

জানাজা শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন মরহুমের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকেও তিনি পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অন্যান্য হুইপ এবং জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকেও মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানাজা শেষে সংক্ষিপ্ত স্মৃতিচারণে বক্তারা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দীর্ঘ রাজনৈতিক ও সংসদীয় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তব্য দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম এবং চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

এর আগে জাতীয় সংসদের অধিবেশনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সরকার ও বিরোধী দলের সদস্যরা তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। পরে সংসদে এক মিনিট নীরবতা পালন এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রোববার (১২ জুলাই) ভোরে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন। তিনি জাতীয় সংসদের স্পিকার, বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। রাজনৈতিক প্রজ্ঞা, সংসদীয় শালীনতা এবং গণতান্ত্রিক চর্চায় অবদানের জন্য তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন।


হরমুজ সংকটে কাতারের এলএনজি সরবরাহ নিয়ে নতুন অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশ
হরমুজ সংকটে কাতারের এলএনজি সরবরাহ নিয়ে নতুন অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশ

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সেপ্টেম্বরের পরও বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতারএনার্জি। একই কারণে পাকিস্তানকেও অক্টোবর পর্যন্ত এলএনজি কার্গো বাতিলের কথা জানানো হয়েছে। ইউরোপের কয়েকটি ক্রেতাকেও একই ধরনের নোটিস দিয়েছে কাতারএনার্জি।ইতালির জ্বালানি কোম্পানি এডিসন শুক্রবার জানিয়েছে, কাতারএনার্জি তাদের আরও পাঁচটি এলএনজি কার্গো সরবরাহ...

১৫ মিনিট আগে


বিএনপি শুধু বহুদলীয় নয়, সংসদীয় গণতন্ত্রও ফিরিয়ে এনেছে: প্রধানমন্ত্রী
বিএনপি শুধু বহুদলীয় নয়, সংসদীয় গণতন্ত্রও ফিরিয়ে এনেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। গণতন্ত্রের প্রতি বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন সম্ভব।সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ...

১ ঘন্টা আগে


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।কেন্দ্রীয় বিএনপির সহায়তায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে...

১ ঘন্টা আগে


বিদ্যুৎ ঘাটতিতে নাকাল দেশ, রাজধানীতেও দিনে ৩-৬ বার লোডশেডিং
বিদ্যুৎ ঘাটতিতে নাকাল দেশ, রাজধানীতেও দিনে ৩-৬ বার লোডশেডিং

গ্যাস, কয়লা ও জ্বালানি তেলের একযোগে সংকটের সঙ্গে যুক্ত হয়েছে দেশের কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ থাকা। এতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় তৈরি হয়েছে তীব্র সংকট। রবিবার গভীর রাতে লোডশেডিং সর্বোচ্চ ৩ হাজার ৫৯৫ মেগাওয়াটে পৌঁছায়। পরদিন সোমবার দুপুরেও বিদ্যুতের চাহিদার প্রায় ১৮ শতাংশ সরবরাহ করা সম্ভব হয়নি।এক মাসের...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom