জাতীয়

হরমুজ সংকটে কাতারের এলএনজি সরবরাহ নিয়ে নতুন অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

২ মাস আগে


হরমুজ সংকটে কাতারের এলএনজি সরবরাহ নিয়ে নতুন অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশ

ছবি: সংগৃহীত


হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সেপ্টেম্বরের পরও বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতারএনার্জি। একই কারণে পাকিস্তানকেও অক্টোবর পর্যন্ত এলএনজি কার্গো বাতিলের কথা জানানো হয়েছে। ইউরোপের কয়েকটি ক্রেতাকেও একই ধরনের নোটিস দিয়েছে কাতারএনার্জি।

ইতালির জ্বালানি কোম্পানি এডিসন শুক্রবার জানিয়েছে, কাতারএনার্জি তাদের আরও পাঁচটি এলএনজি কার্গো সরবরাহ স্থগিত করার কথা জানিয়েছে। এসব কার্গো সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের শুরুর মধ্যে ইতালির অ্যাড্রিয়াটিক এলএনজি টার্মিনালে পৌঁছানোর কথা ছিল।

ব্লুমবার্গ ও রয়টার্সের প্রতিবেদনের বরাতে দোহা নিউজ জানিয়েছে, বাংলাদেশে এলএনজি সরবরাহের ক্ষেত্রে ‘ফোর্স মেজার’ বা নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে চুক্তির বাধ্যবাধকতা পূরণের সময়সীমা সেপ্টেম্বরের পর পর্যন্ত বাড়িয়েছে কাতারএনার্জি।

যুদ্ধের পর থেকেই এলএনজি সরবরাহে সংকট

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর গত ৪ মার্চ কাতারএনার্জি তাদের এলএনজি কার্যক্রম স্থগিত করে এবং ‘ফোর্স মেজার’ ঘোষণা করে। এরপর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেই সিদ্ধান্ত কয়েক দফায় বাড়ানো হয়েছে।

মার্চে কাতারএনার্জির রাস লাফান স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি হয়। কাতারএনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী এবং জ্বালানি প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি তখন জানিয়েছিলেন, হামলার ফলে কাতারের এলএনজি রপ্তানি সক্ষমতা প্রায় ১৭ শতাংশ কমে গেছে।

এরপর জুলাইয়ে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় কাতারের একটি এলএনজি ট্যাংকার ‘আল রেক্কায়াত’ হামলার শিকার হয়। কাতার এ ঘটনার জন্য ইরানকে দায়ী করে। হামলায় জাহাজটির বাম পাশ ক্ষতিগ্রস্ত হলেও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এর পর থেকেই হরমুজ প্রণালি দিয়ে কাতারের নিয়মিত এলএনজি পরিবহন কার্যত বন্ধ হয়ে যায়।

ব্যাপক কমেছে কাতারের এলএনজি রপ্তানি

আইসিসের তথ্যের বরাতে ইউরোনিউজ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর প্রথম ছয় মাসে কাতার মাত্র ১৮টি এলএনজি কার্গো রপ্তানি করেছে। আগের বছরের একই সময়ে দেশটি ৫০৯টি এলএনজি কার্গো রপ্তানি করেছিল।

রপ্তানি ব্যাপকভাবে কমে যাওয়ায় কাতারের গ্যাস বিক্রি থেকে আয়ও উল্লেখযোগ্যভাবে কমেছে। পরিস্থিতির কারণে দেশটির সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ২৪ বিলিয়ন ডলার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের জ্বালানি সরবরাহে বাড়ছে উদ্বেগ

কাতার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলএনজি সরবরাহকারী। ফলে কাতারএনার্জির সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় দেশে গ্যাসের সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও গ্যাসনির্ভর বিভিন্ন খাতে এর প্রভাব পড়তে পারে। হরমুজ প্রণালির পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের ওপর বাংলাদেশের নির্ভরতা আরও বাড়তে পারে।

সূত্র: দোহা নিউজ


তারেক রহমানের সঙ্গে চীনের সিপিসি নেতার সৌজন্য সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে চীনের সিপিসি নেতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার (৪ নভেম্বর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন লিউ হাইশিং। জবাবে প্রধানমন্ত্রীও চীনের প্রেসিডেন্ট শি...

১৩ ঘন্টা আগে


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন মাননীয় প্রধানমন্ত্রী।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে স্মারক

১৩ ঘন্টা আগে


আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল সাড়ে ১০টায় তিনি দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...

২ দিন আগে


পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom