‘আমরা জানতাম, এই দল শিরোপার জন্য লড়বে’: ফাইনালে উঠে মেসি
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স, ফাইনালে ওঠার অনুভূতি এবং সামনে স্পেনের বিপক্ষে শিরোপা লড়াই নিয়ে কথা বলেছেন অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, জাতীয় সংগীতের সময়ই পুরো দল উপলব্ধি করেছিল ম্যাচটির গুরুত্ব।
“অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা ছিল। জাতীয় সংগীতের মুহূর্তে আমরা বিশেষ অনুভূতি পেয়েছি। পুরো দল বুঝেছিল এটি সাধারণ কোনো ম্যাচ নয়। পুরো আর্জেন্টিনা এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম। সেই লক্ষ্য পূরণ করে আবারও বিশ্বকাপের ফাইনালে উঠতে পেরেছি।”
ম্যাচে পিছিয়ে পড়ার পরও দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন আর্জেন্টাইন অধিনায়ক।
তিনি বলেন, “পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য। ম্যাচ কঠিন হয়ে যাওয়ার পরও আমরা বিশ্বাস হারাইনি। নিজেদের খেলায় ফিরেছি, বলের নিয়ন্ত্রণ নিয়েছি এবং প্রতিপক্ষকে চাপে রেখেছি। শেষ পর্যন্ত জয় পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।”
বিশ্বকাপ শুরুর আগেই দলের সক্ষমতার ওপর আস্থা ছিল বলে জানান মেসি।
“আমি জানতাম এই দল শেষ চারে থাকবে এবং শিরোপার জন্য লড়বে। এখন আবারও ফাইনালে উঠেছি। টানা পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনাল এবং টানা দুটি বিশ্বকাপের ফাইনাল-এটা সত্যিই অসাধারণ অর্জন।”
সমালোচকদের উদ্দেশেও বার্তা দেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
“এই দল আমাকে অবাক করে না। অনেকের সন্দেহ ছিল, কারণ কয়েকজন খেলোয়াড় পুরোপুরি ফিট ছিল না। কিন্তু আমরা একসঙ্গে থাকলে সবসময় নিজেদের সেরাটা দিতে পারি।”
আগামী রোববার বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে সমীহ জানিয়ে মেসি বলেন, “স্পেন দুর্দান্ত একটি দল। তাদের খেলার ধরন বহু বছর ধরে একই রকম। বিশ্বকাপের ফাইনাল সবসময়ই বিশেষ এবং আমি মনে করি ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।”
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “এটি ছিল বিশেষ একটি ম্যাচ। আমরা হারতে পারতাম না। যদি হেরে যেতাম, অনেকেই নানা বোকামিপূর্ণ কথা বলত। আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানতাম, ফুটবলীয় সামর্থ্যে আমরা তাদের চেয়ে ভালো। তবে এমন ম্যাচে ইতিহাস, আবেগ ও চাপ-সবকিছুই কাজ করে।”
বিশ্বকাপ ট্রফি নিয়ে আবারও আলোচনায় ট্রাম্প, নতুন বিতর্কের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। বিশ্ব ফুটবলের নানা প্রসঙ্গে তার নাম আগেও আলোচনায় এসেছে। এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফি ঘিরে দেওয়া এক মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপেও ট্রাম্পকে নিয়ে আলোচনা হয়েছিল। সে সময় অভিযোগ ওঠে, চ্যাম্পিয়নদের জন্য
৭ ঘন্টা আগে
ইংল্যান্ড যেভাবে ‘নিজেদের পায়ে কুড়াল মেরেছে’
২০২৪ সালের অক্টোবরে গ্যারেথ সাউথগেটের স্থলাভিষিক্ত হয়ে ইংল্যান্ডের প্রধান কোচ হন থমাস টুখেল। নকআউট ম্যাচে কৌশলগত দক্ষতার জন্য পরিচিত এই জার্মান কোচের কাছ থেকে বড় প্রত্যাশা ছিল ইংলিশ সমর্থকদের। তবে বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তার রক্ষণাত্মক পরিকল্পনাই শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিদায়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।ম্যাচের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে...
১৩ ঘন্টা আগে
জয়েও আত্মতুষ্ট নন সিকান্দার রাজা, লক্ষ্য ২০০ রানের দল হওয়া
বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে জিম্বাবুয়ে। তবে ৩২ রানের এই জয়ের পরও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন দলটির অধিনায়ক সিকান্দার রাজা। বরং বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে নিজেদের আরও উন্নতির ওপর জোর দিয়েছেন তিনি।ম্যাচ শেষে রাজা বলেন, বিশ্ব ক্রিকেটের মান অনেক এগিয়ে গেছে। তাই শুধু ১৬০-১৭০...
১৩ ঘন্টা আগে
স্পেনকে হারালেই ইতিহাস, ৬৪ বছরের রেকর্ড ভাঙার সামনে আর্জেন্টিনা
ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এই ম্যাচে জয় পেলেই টানা দুই আসরে বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়বে আলবিসেলেস্তেরা। একই সঙ্গে ভেঙে যাবে ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড।বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি দল টানা দুইবার শিরোপা
১৪ ঘন্টা আগে
