ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক পরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধে মশারি টাঙিয়ে ঘুমানোর পাশাপাশি ফুলহাতা শার্ট, পাজামা কিংবা লম্বা করে লুঙ্গি পরার মাধ্যমে মশার কামড় থেকে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের সব বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে মোট শয্যার অন্তত ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য সংরক্ষণ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারের নির্ধারিত ফিতেই ডেঙ্গু পরীক্ষা করতে হবে এবং অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।
তিনি বলেন, প্রায় দেড় মাস আগে বেসরকারি হাসপাতাল মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে এবং তারা তা বাস্তবায়নে সম্মতি দিয়েছেন।
সরকারি হাসপাতালে বিনামূল্যে এনএস১ পরীক্ষা
স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুর এনএস১ পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে। এছাড়া আইজিজি ও আইজিএম পরীক্ষার ফি ৩০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে কেন্দ্রীয়ভাবে এক লাখ ৬ হাজার ৬০০টি র্যাপিড ডায়াগনস্টিক (আরডিটি) কিট মজুদ রয়েছে। আগামী এক মাসের মধ্যে আরও প্রায় পাঁচ লাখ কিট সংগ্রহ করা হবে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের জন্য অতিরিক্ত এক লাখ স্যালাইন ব্যাগও প্রস্তুত রাখা হয়েছে।
প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় পর্যাপ্ত স্যালাইন সরবরাহ করা হয়েছে এবং প্রয়োজন হলে আরও সরবরাহ দেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে।
রোগীর চাপ বেড়ে গেলে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মোবাইল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীকেও চিকিৎসা সহায়তায় যুক্ত করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, দেশের ১২টি জেলায় ইতোমধ্যে ১০ শয্যার আইসিইউ চালু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে আরও পাঁচটি জেলায় আইসিইউ সুবিধা চালু করা হবে।
পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম
ডেঙ্গু প্রতিরোধে গত দুই মাস ধরে প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, এ কার্যক্রমে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন।
এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভায় পূর্ণবয়স্ক মশা নিধনে স্প্রে এবং লার্ভা ধ্বংসে বিশেষ ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।
সংসদ সদস্য মো. নূরুল ইসলাম ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ, চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং সমন্বিত মশক নিধন কার্যক্রম জোরদারে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃ/ত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন,
৪ দিন আগে
নবজাতকের মৃত্যু: সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ চিকিৎসকের
নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লার চৌদ্দগ্রামের চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া। বুধবার (৭ অক্টোবর) সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক ফেসবুক পোস্টে আগের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।এর আগে মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ডা....
১০ দিন আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।রোববার (৪ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৩০ রোগীর মধ্যে
১৩ দিন আগে
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ১,৬০৮
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৭২ জন মারা গেছেন
১৪ দিন আগে
