সাভারে মাদরাসায় শিক্ষার্থীদের মারামারিতে এক কিশোরের মৃত্যু
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
হেমায়েতপুর এলাকায় একটি মাদরাসায় দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনায় মো. গোলাম রহিম (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. রাব্বি জানান, গোলাম রহিম হেমায়েতপুর শরিয়াতুল কুরআন মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিলেন। আবাসিক কক্ষে আরেক শিক্ষার্থীর সঙ্গে হাতাহাতির একপর্যায়ে তিনি গুরুতর আহত হন। প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে ঢামেকে নেওয়া হয়।
বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি হেমায়েতপুরের যাদুরচর গ্রামে। তার বাবার নাম আমিরুল ইসলাম।
মো. ফারুক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
১২ দিন আগে
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...
১৭ দিন আগে
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...
১৯ দিন আগে
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...
২৫ দিন আগে
