বিশেষ সংবাদ

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ

ডেস্ক নিউজ

১ মাস আগে


বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ

ছবি: সংগৃহীত


বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।
গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর পঞ্চম আট-হাজারি পর্বত জয়, যা বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে।


দেশে ফিরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘এক্সপিডিশন মাকালুঃ দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ অভিযানের গল্প শোনান বাবর আলী


বাবর জানান, মূল পরিকল্পনা ছিল বিশ্বের নবম উচ্চতম শৃঙ্গ নাঙ্গা পর্বত অভিযানের। তবে অর্থসংকট ও নানা বাস্তবতায় শেষ মুহূর্তে লক্ষ্য বদলে বেছে নেন মাকালুকে।
তবে এই অভিযানে ছিল না শুধু বিজয়ের গল্প—ছিল বেদনার স্মৃতিও। শিখর জয় শেষে ফেরার পথে তুষারধসে প্রাণ হারান তার আমেরিকান সহযাত্রী শেলি জোহানসেন। আরেক রাশিয়ান সহযাত্রী গুরুতর তুষারক্ষতের শিকার হন।


২০১৪ সাল থেকে পর্বতারোহণে যাত্রা শুরু করা বাবর আলী এরইমধ্যে জয় করেছেন বিশ্বের পাঁচটি আট-হাজারি পর্বতশৃঙ্গ। এর আগে তিনি আরোহণ করেছেন মাউন্ট এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-ওয়ান ও মানাসলু।


এখন তার লক্ষ্য বিশ্বের সব ১৪টি আট-হাজারি পর্বত জয় করা। বাবরের বিশ্বাস—
"প্রতিটি পর্বতের চূড়ায় লাল-সবুজ পতাকা হাতে একজন বাংলাদেশি দাঁড়ালে, দেশটাও একটু হলেও উপরে ওঠে।"
সাহস, সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তির এই গল্প—বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এক গর্বের নাম, বাবর আলী।


ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...

২ মাস আগে


চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ

ইসকনের বহিষ্কৃত নেতা ও সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-কে একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন।এর আগে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন-এর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে...

২ মাস আগে


সাভারে মাদরাসায় শিক্ষার্থীদের মারামারিতে এক কিশোরের মৃত্যু
সাভারে মাদরাসায় শিক্ষার্থীদের মারামারিতে এক কিশোরের মৃত্যু

হেমায়েতপুর এলাকায় একটি মাদরাসায় দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনায় মো. গোলাম রহিম (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ভাই মো. রাব্বি জানান,

২ মাস আগে


রাজারবাগ এজিবি কলোনিতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
রাজারবাগ এজিবি কলোনিতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর রাজারবাগ এজিবি কলোনির একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, এজিবি কলোনির একটি ভবনের চারতলায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।তাৎক্ষণিকভাবে

২ মাস আগে

Dr.Mahfuzul Alom