জেলার খবর

গাজীপুরে কৃষক লীগ নেতাকে ধরে 'টাকা নিয়ে ছেড়ে দিলেন' দারোগা! তথ্য দেওয়ায় দোকানিকে হুমকি

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ মাস আগে


গাজীপুরে কৃষক লীগ নেতাকে ধরে 'টাকা নিয়ে ছেড়ে দিলেন' দারোগা! তথ্য দেওয়ায় দোকানিকে হুমকি

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের এক নেতাকে আটকের পর মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনাটি জানাজানির পর স্থানীয় সচেতন মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।


​অভিযুক্ত পুলিশ সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান। আর থানা থেকে মুক্ত পাওয়া ওই নেতার নাম মতিন মিয়া, যিনি স্থানীয় ১০ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।
​ঘটনার সূত্রপাত ও মুদিদোকানিকে হুমকি
​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ জুন রাতে কোনাবাড়ীর প্রতাবপুর এলাকায় নূর মোহাম্মদ নামের এক মুদিদোকানি নিজের দোকানে বসে ছিলেন। এ সময় কোনাবাড়ী থানার এসআই কামরুল হাসানসহ কয়েকজন পুলিশ সদস্য সেখানে গিয়ে কৃষক লীগ নেতা মতিনের বাড়ির অবস্থান জানতে চান। সরল বিশ্বাসে নূর মোহাম্মদ বাড়িটি দেখিয়ে দিলে ওই রাতেই পুলিশ মতিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
​তবে অভিযোগ উঠেছে, আটকের কয়েক ঘণ্টার মধ্যেই এক গোপন চুক্তির মাধ্যমে মতিন মিয়াকে ছেড়ে দেওয়া হয়। পরদিন সকালে ছাড়া পেয়েই মতিনের ভাই মো. আলম ওই মুদিদোকানে গিয়ে তথ্য দেওয়ার অপরাধে নূর মোহাম্মদকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
​ভুক্তভোগী ব্যবসায়ী নূর মোহাম্মদ বলেন:
"আমি গরিব মানুষ, দোকান চালিয়ে খাই। পুলিশ এসে আওয়ামী লীগ নেতার বাড়ি কোন দিকে জানতে চেয়েছিল, আমি দেখিয়ে দিয়েছি। এরপরই পুলিশ ওনাকে ধরে নিয়ে যায়। কিন্তু রাতেই শুনতে পারি, দুই লাখ টাকা ঘুষ নিয়ে পুলিশ ওনাকে ছেড়ে দিয়েছে। এখন ওনার পরিবার আমাকে হুমকি দিচ্ছে। আমি আতঙ্কে আছি।"
​অভিযুক্ত ও থানা পুলিশের বক্তব্য
​অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) কামরুল হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করলেও তিনি আর কল রিসিভ করেননি।
​কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার আহমেদ ঘটনার সত্যতা আংশিক স্বীকার করে বলেন:
​"কৃষক লীগ নেতাকে আটক এবং পরবর্তীতে ওই মুদিদোকানিকে হুমকির বিষয়টি আমি শুনেছি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী ব্যবসায়ী আমার কাছে সরাসরি কোনো লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


অবসর সংবর্ধনার আগেই না ফেরার দেশে শিক্ষক, দুপুরে ছিল বিদায় অনুষ্ঠান
অবসর সংবর্ধনার আগেই না ফেরার দেশে শিক্ষক, দুপুরে ছিল বিদায় অনুষ্ঠান

অবসরজনিত বিদায় সংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। দুপুরে সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর কথা ছিল। কিন্তু সেই আনন্দঘন আয়োজনের আগেই ভোরে না ফেরার দেশে পাড়ি জমালেন চাঁদপুরের এক প্রধান শিক্ষক।সোমবার (৩১ আগস্ট) ভোরে চাঁদপুর শহরের নিজ বাসায় অসুস্থ হয়ে মারা যান...

২ ঘন্টা আগে


বাউফলে খাবারে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মৃত্যু ৩
বাউফলে খাবারে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মৃত্যু ৩

পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত দুর্গম চরে খাবারে বিষক্রিয়ায় ৩০টি মহিষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে তিনটি মহিষের মৃত্যু হয়েছে। অসুস্থ অন্য মহিষগুলোর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচরে এ ঘটনা ঘটে।স্থানীয় খামারিদের অভিযোগ, চরে মহিষ চড়ানোকে কেন্দ্র করে নতুন করে চাঁদা দাবি করা...

১৭ ঘন্টা আগে


বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়া, নারীর এক মাসের কা'রা'দ'ণ্ড
বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়া, নারীর এক মাসের কা'রা'দ'ণ্ড

যশোরের বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ময়না রায় নামে এক নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (৩০ আগস্ট) বিকেলে বাঘারপাড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত ময়না রায় উপজেলার ছাইবাড়ীয়া

১ দিন আগে


ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, কয়েক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, কয়েক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।শনিবার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে সাবস্টেশনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom