দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্নীতির সঙ্গে জড়িতদের ক্ষেত্রে বদলির সুযোগ নয়, সরাসরি চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “যেখানেই দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি। যেখানেই অনিয়ম, সেখানেই চাকরিচ্যুতি। দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না। কোনো অন্যায় বা অনিয়মের সুপারিশ আমরা গ্রহণ করব না এবং এ ধরনের সুযোগও আর থাকবে না।”
উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার
দেশের স্বাস্থ্যসেবার অবকাঠামো শক্তিশালী করার পরিকল্পনার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের প্রতিটি ৫০ শয্যার উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে।
তিনি আরও বলেন, চীনের সহযোগিতায় দেশে ২০টি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দুটি হবে অত্যাধুনিক মানের এবং একটি হাসপাতাল নরসিংদীতে স্থাপনের ঘোষণা দেন তিনি।
উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা
কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে প্রতিটি উপজেলা হাসপাতালে ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
তার ভাষায়, “গ্রামের অসহায় ও দরিদ্র মানুষ যেন নিজ এলাকায় ডায়ালাইসিস সুবিধা পান, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।”
বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কঠোর অবস্থান
বেসরকারি হাসপাতালের সেবার মান নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নরসিংদীর সব বেসরকারি হাসপাতালে বাধ্যতামূলক ১০ শয্যার লেবার ওয়ার্ড রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন দিতে সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “কোনো হাসপাতাল আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে হাসপাতাল বন্ধ করে লাইসেন্স বাতিল করা হবে। মানুষের জীবন নিয়ে খেলার সুযোগ কাউকে দেওয়া হবে না।”
সম্প্রতি একটি বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনার পর ওই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের উদাহরণ টেনে তিনি বলেন, এ ধরনের ব্যবস্থা অন্য হাসপাতালগুলোর জন্যও সতর্কবার্তা।
দালালমুক্ত হাসপাতালের নির্দেশ
হাসপাতালগুলোতে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, রোগীরা যেন কোনোভাবেই দালালের মাধ্যমে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস এবং নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বক্তব্য দেন।
অনুষ্ঠানের শেষে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবার উন্নয়নের পাশাপাশি নরসিংদী জেলাকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে প্রশাসনের প্রতি সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন জামিল সিদ্দিকী
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কওমি মাদরাসার শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের সভাপতি মাওলানা জামিল সিদ্দিকী।শনিবার (৪ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি জানান।জামিল সিদ্দিকী বলেন, জুলাই আন্দোলনের মাঝামাঝি
২ ঘন্টা আগে
‘তারেক রহমানকে ১০ বছর সময় দিন, বিদেশিরাও এদেশে কাজ করতে আসবে’: জুলাইযোদ্ধা
জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া এক জুলাইযোদ্ধা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধারাবাহিকভাবে ১০ বছর কাজ করার সুযোগ দেওয়া হলে বাংলাদেশ এমন পর্যায়ে পৌঁছাবে, যেখানে বিদেশিরাও কাজের জন্য এ দেশে আসতে আগ্রহী হবে।শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।তিনি
৩ ঘন্টা আগে
শেখ হাসিনার ‘ফেরার’ বক্তব্য নিয়ে সোহেল তাজের সমালোচনা
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, একজন মানুষের অহংকার ও ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত একটি দেশ এবং একটি রাজনৈতিক দল—উভয়ের জন্যই মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ
৩ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে পাঠানো শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগত পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের জনগণকে এই ঐতিহাসিক মাইলফলকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি...
৪ ঘন্টা আগে
