জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন জামিল সিদ্দিকী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কওমি মাদরাসার শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের সভাপতি মাওলানা জামিল সিদ্দিকী।
শনিবার (৪ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি জানান।
জামিল সিদ্দিকী বলেন, জুলাই আন্দোলনের মাঝামাঝি সময়ে কওমি মাদরাসার শিক্ষার্থীরা সরাসরি গণঅভ্যুত্থানে অংশ নেন। আন্দোলনের উত্তাল পরিস্থিতিতে বহু আন্দোলনকারীকে বিভিন্ন মসজিদ ও মাদরাসায় আশ্রয় দেওয়ার পাশাপাশি আহতদের জন্য খাবার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করেন তারা।
তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে অংশ নিয়ে যাত্রাবাড়ী মাদরাসার অনেক শিক্ষার্থী আহত হন। এছাড়া ‘তরুণ আলেম প্রজন্ম’ ২০২৪ সালের সেপ্টেম্বরে যে শহীদদের তালিকা প্রকাশ করেছে, সেখানে অন্তত ৭৯ জন মাদরাসা শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কওমি শিক্ষার্থীদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে।
তিনি বলেন, “এই সম্মেলন থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই, কওমি শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থানে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক এবং দেশের প্রতিটি ক্ষেত্রে তাদের সমান গুরুত্ব ও মূল্যায়ন নিশ্চিত করা হোক।”
সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য দেন।
রাষ্ট্রপতির শপথে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে তারা বঙ্গভবনে প্রবেশ করেন।তিন বাহিনীর প্রধানরা হলেন-সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান...
৪ ঘন্টা আগে
বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আসছেন আমন্ত্রিত অতিথিরা
দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে...
৪ ঘন্টা আগে
মন্ত্রিসভায় রদবদল, নতুন তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন কয়েকজন সদস্য যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারা বর্তমানে বঙ্গভবনের দরবার হলে শপথের অপেক্ষায় রয়েছেন।নতুন তথ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নাম জানা গেছে। অন্যদিকে বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে পূর্ণ মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর
৫ ঘন্টা আগে
বৃষ্টিতে চা শ্রমিকদের দুর্ভোগ কমাতে রেইনকোট দিচ্ছে সরকার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা-বাগানগুলোতে বৃষ্টির মধ্যেও কাজ করতে হয় শ্রমিকদের। হঠাৎ বৃষ্টি নামলে আশ্রয় নেওয়ার সুযোগ না থাকায় ভিজতে ভিজতেই চা-পাতা সংগ্রহ করতে হয় তাদের। দীর্ঘদিনের এই দুর্ভোগ কিছুটা কমাতে এবার চা শ্রমিকদের হাতে রেইনকোট তুলে দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা শ্রমিকের...
৭ ঘন্টা আগে
