জাতীয়

লংমার্চে জ্বালানি অপচয় ও জন ভোগান্তি না করে সাফল্য পর্যালোচনার আহ্বান ইশরাকের

অনলাইন ডেস্ক

১ দিন আগে


লংমার্চে জ্বালানি অপচয় ও জন ভোগান্তি না করে সাফল্য পর্যালোচনার আহ্বান ইশরাকের

সংগৃহীত


মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, বিরোধী দল হিসেবে লংমার্চের নামে জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি সৃষ্টি না করে গত ছয় মাসে তারা কতটুকু সফল হয়েছে, তা পর্যালোচনা করা উচিত।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, জ্বালানি সংকটের কথা বলে লংমার্চ শুরু করা হলেও এতে বিপুল পরিমাণ জ্বালানি তেল ব্যয় হবে। তাঁর দাবি, লংমার্চে প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল পুড়তে পারে। এতে একদিকে জাতীয় সম্পদের অপচয় হবে, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।

তিনি বিরোধী দলের দ্বিতীয় শপথ নেওয়ার বিষয়টিরও সমালোচনা করেন। তাঁর ভাষ্য, সরকার সংবিধান সংশোধনের মাধ্যমেই প্রয়োজনীয় সংস্কার করতে চায়। কিন্তু যারা অসাংবিধানিক ও অবৈধভাবে দ্বিতীয় শপথ নিয়েছেন, তাদের প্রথম শপথও এর মাধ্যমে অবৈধ হয়ে গেছে বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানানো হলেও তারা সেখানে অংশ নেয়নি। বরং রাজপথে কর্মসূচি দিয়ে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়

এর আগে শনিবার দুপুরে খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন ইশরাক হোসেন। সেখানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পরে উপজেলা বিএনপির আয়োজিত খালেদা জিয়ার স্মরণসভায় যোগ দেন প্রতিমন্ত্রী। এ সময় এতিম ও হাফেজদের মধ্যে কোরআন শরিফ বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ইউনিয়নের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ এবং ওসমানপুর ইউনিয়নের সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচিতে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের বিশেষ দূতের
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের বিশেষ দূতের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশনবিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বাংলাদেশে জাপানের বিনিয়োগ ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।সোমবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রোহিঙ্গা সংকট...

৩ ঘন্টা আগে


সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনি ইশতেহারের মূল দর্শন ‘সবার আগে বাংলাদেশ’-কে সামনে রেখে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং দেশে সুশাসন সুদৃঢ় করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।দুর্নীতি প্রতিরোধে ৫০৪ কমিটিস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বচ্ছ ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায়...

২০ ঘন্টা আগে


‘ওসমান হাদির চিন্তা ও আদর্শ দীর্ঘদিন মানুষকে অনুপ্রেরণা দেবে’: মুসাদ্দিক আলী
‘ওসমান হাদির চিন্তা ও আদর্শ দীর্ঘদিন মানুষকে অনুপ্রেরণা দেবে’: মুসাদ্দিক আলী

শহীদ শরিফ ওসমান হাদির চিন্তা, বক্তব্য ও আদর্শ দীর্ঘদিন মানুষের মাঝে অনুপ্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।ওসমান হাদির বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’ বইয়ের সম্পাদকীয়তে তিনি এ মন্তব্য করেন।‘ওসমান হাদি আমাদের সাহসের বাতিঘর’সম্পাদকীয়তে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ লেখেন,...

২২ ঘন্টা আগে


সংঘাত নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি
সংঘাত নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে কোনো হানাহানি, সংঘাত-সংঘর্ষ বা রক্তপাত নয়; বরং সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।‘ঠাকুরগাঁওয়ে...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom