লন্ডনে সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করলেন আসিফ আকবর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান-এর ৩৯তম জন্মদিন উদযাপন করেছেন আসিফ আকবর, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর একজন পরিচালক। লন্ডনে কেক কেটে এই জন্মদিন উদযাপন করা হয়।
বেসরকারি একটি টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আসিফ আকবর কেক কেটে সাকিবের জন্মদিন উদযাপন করছেন।
১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সফল এই অলরাউন্ডার এখন পর্যন্ত ৬৫টি টেস্ট ম্যাচে ৫টি সেঞ্চুরিসহ ৪৩৬৭ রান এবং ২৩১ উইকেট শিকার করেছেন। ওয়ানডেতে ২৩০ ম্যাচে ৯টি সেঞ্চুরিতে ৭০৮৬ রান ও ৩০১ উইকেট রয়েছে তার ঝুলিতে। এছাড়া টি-টোয়েন্টিতে ১২৯ ম্যাচে ২৫৫১ রান ও ১৪৯ উইকেট নিয়েছেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন সাকিব। তার জাতীয় দলে ফেরা নিয়ে এখনো আলোচনা চলছে।
গত ৪ মার্চ গণমাধ্যমকে আসিফ আকবর জানান, সাকিব আল হাসানকে ঘিরে বিদ্যমান বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি বর্তমানে মন্ত্রণালয়ের পর্যায়ে রয়েছে। পাশাপাশি বিসিবির লিগ্যাল টিমও সক্রিয়ভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মন্ত্রণালয় ও বিসিবি সমন্বিতভাবে বিষয়টি দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছে এবং অল্প সময়ের মধ্যেই সাকিবকে আবারও বাংলাদেশের ক্রিকেটে দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। দেশের কোটি ভক্তের মতো তারাও সাকিবের প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
১ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
২ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৫ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৫ দিন আগে
