বানিজ্য

লিটারপ্রতি ১০ টাকা বেড়েছে প্যাকেটজাত দুধের দাম

অনলাইন ডেস্ক

৪ ঘন্টা আগে


লিটারপ্রতি ১০ টাকা বেড়েছে প্যাকেটজাত দুধের দাম

ছবি: সংগৃহীত


বাজারে প্রায় সব ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নিয়মিত পুষ্টির অন্যতম উৎস দুধ কিনতে বাড়তি খরচ করতে হচ্ছে। দাম বৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কেউ কেউ ব্যয় কমাতে শিশুদের নিয়মিত দুধ খাওয়ানোও কমিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন।

গত মাসে মিল্কভিটার আধা লিটার দুধের দাম ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা এবং এক লিটারের প্যাকেটের দাম ১০ টাকা বাড়িয়ে ১১০ টাকা করা হয়।

সম্প্রতি অন্যান্য ব্র্যান্ডের তরল দুধের দামও বেড়েছে। ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার দুধ ৫৫ টাকা এবং এক লিটারের প্যাকেট ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।

দুধের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের ভাষ্য, দুধ দৈনন্দিন পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস হলেও ধারাবাহিক মূল্যবৃদ্ধির কারণে অনেক পরিবারের জন্য নিয়মিত দুধ কেনা কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে শিশুদের পুষ্টির চাহিদা মেটাতে বাড়তি খরচের চাপ তৈরি হয়েছে।

রাজধানীর রামপুরার এক ক্রেতা বলেন, দুধ সুষম খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ। ছোটবেলা থেকেই এর পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তার কথা বলা হয়। তাই হঠাৎ করে এভাবে দাম বাড়ানোয় সাধারণ মানুষের ওপর চাপ বাড়ছে।

আরেক ভোক্তা জানান, দাম বেড়ে যাওয়ায় তিনি শিশুকে নিয়মিত দুধ খাওয়ানো বন্ধ করেছেন। আগে নিয়মিত দুধ কিনলেও বাড়তি খরচ বহন করা এখন তার পক্ষে সম্ভব হচ্ছে না।

খুচরা বিক্রেতারাও বলছেন, দাম বাড়ার পর তরল দুধের বিক্রি কমেছে। তাদের দাবি, প্রায় সব ব্র্যান্ডের দুধের দাম একসঙ্গে লিটারপ্রতি ১০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দুধের দাম সমন্বয় করতে হয়েছে। প্যাকেজিং উপকরণ, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি ব্যয় হচ্ছে।

মিল্কভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল বলেন, প্যাকেজিং উপকরণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয়ও বেড়েছে। এসব কারণে প্রতিষ্ঠানটি লোকসানে চলছিল। তাই বাধ্য হয়ে দুধের দাম বাড়াতে হয়েছে।

মিল্কভিটার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কৃষক পর্যায়ে দুধের ক্রয়মূল্যও লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে।

নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের মধ্যে প্যাকেটজাত তরল দুধের নতুন মূল্য নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ব্যয় আরও বাড়িয়েছে। ভোক্তাদের দাবি, পুষ্টির গুরুত্বপূর্ণ এই খাদ্যপণ্যটির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।


সাড়ে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
সাড়ে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার তারল্য পরিস্থিতির উন্নতি এবং রিজার্ভ বাড়ায় মার্কিন ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে বাংলাদেশি টাকা। ফলে প্রায় সাড়ে পাঁচ বছর পর বৈদেশিক মুদ্রাবাজারে টাকার অবস্থান সবচেয়ে শক্তিশালী পর্যায়ে এসেছে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরে ডলারের বিপরীতে টাকার মূল্য...

২ ঘন্টা আগে


ডিজেলে লিটারপ্রতি ৯০ টাকা লোকসান করছে বিপিসি
ডিজেলে লিটারপ্রতি ৯০ টাকা লোকসান করছে বিপিসি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় প্রতি লিটার ডিজেলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ৯০ টাকা লোকসান করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের দাম সমন্বয় করা ছাড়া আর কোনো উপায় ছিল না।সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান

৮ ঘন্টা আগে


নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, ধাপে ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন
নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, ধাপে ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে ধাপে ধাপে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে। ২০২৬ সালের...

২ দিন আগে


জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে তিতাসের নতুন ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে তিতাসের নতুন ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। পাশাপাশি আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিতাসের ২৯, ৩০ ও ৩১ নম্বর এবং বাখরাবাদ-১১...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom