লাউতারোর আত্মবিশ্বাস, ‘বিশ্বের সেরা পাঁচ স্ট্রাইকারের একজন’
অনলাইন ডেস্ক
আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ নিজেকে বিশ্বের শীর্ষ পাঁচ ফরোয়ার্ডের একজন হিসেবে দাবি করেছেন। ২৮ বছর বয়সী এই ইন্টার মিলান ফরোয়ার্ড আর্জেন্টিনা দলের হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং ফিনালিসিমা জিতেছেন। সম্প্রতি ভেনেজুয়েলার বিপক্ষে গোল করে তিনি কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ও গঞ্জালো হিগুয়েনকে পেছনে ফেলে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন।
ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে লাউতারো বলেন, "আমি শীর্ষ পাঁচের মধ্যে আছি। আমি কোনো নাম বলতে চাই না, কারণ সবাই নিজেদের মতো করে শ্রেণিবিন্যাস করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে আমার পারফরম্যান্সের ভিত্তিতে আমি নিশ্চিতভাবেই বিশ্বের পাঁচ সেরা ফরোয়ার্ডের একজন।"
নিজের অর্জন সত্ত্বেও, লাউতারো মনে করেন কখনও কখনও তিনি প্রাপ্য মূল্যায়ন পান না। তিনি বলেন, "হতে পারে এটি ইমেজ বা মার্কেটিংয়ের কারণে হয়। কিন্তু আমি আমার সতীর্থদের জন্য এবং দলের জার্সির জন্য সবসময়ই শতভাগ নিবেদন করি।"
এছাড়াও, ব্যালন ডি’অর প্রসঙ্গে তিনি খোলামেলা মন্তব্য করেন। গতবারের ফলাফলে সপ্তম স্থানে থাকায় তিনি হতাশ হয়েছিলেন এবং এবার আরও ভালো অবস্থানে থাকার আশা প্রকাশ করেছেন।
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...
১৬ ঘন্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...
২৩ ঘন্টা আগে
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই
২ দিন আগে
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...
২ দিন আগে
