লাটভিয়ায় তীব্র পুরুষ–সংকট, বেড়েছে ‘স্বামী ভাড়া’ সেবার ব্যবহার
অনলাইন ডেস্ক
লাটভিয়ায় পুরুষের ঘাটতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটির বহু নারী এখন দৈনন্দিন গৃহস্থালি ও মেরামত কাজ সামলাতে ‘স্বামী ভাড়া’–ধরনের সেবার ওপর নির্ভর করছেন। সামাজিক এই নতুন প্রবণতা মূলত লাটভিয়ার ভয়াবহ লিঙ্গ বৈষম্যের কারণে তৈরি হয়েছে।
দ্য নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিসংখ্যানে দেখা যায়—লাটভিয়ায় নারীর সংখ্যা পুরুষের তুলনায় প্রায় ১৫ দশমিক ৫ শতাংশ বেশি। ইউরোপীয় ইউনিয়নের গড় লিঙ্গ বৈষম্যের চেয়ে এটি তিন গুণেরও বেশি। ওয়ার্ল্ড অ্যাটলাস জানায়, দেশটির ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীতে নারীদের সংখ্যা পুরুষের দ্বিগুণ।
পুরুষ–সংকট অনেক নারীর জীবনে সরাসরি প্রভাব ফেলছে। উৎসব–সংশ্লিষ্ট কাজ করেন দ্যানিয়া নামে এক নারী। তিনি জানান, তার কর্মক্ষেত্রে প্রায় সবাই নারী, ফলে স্বাভাবিক সামাজিক মিথস্ক্রিয়া কমে যাচ্ছে। তার সহকর্মী জানেও বলেন, যোগ্য পুরুষ সঙ্গী না পেয়ে অনেক নারী বিদেশে সঙ্গী খুঁজতে বাধ্য হচ্ছেন।
এ অবস্থায় ‘কোমান্ডা২৪’-সহ একাধিক প্ল্যাটফর্ম ‘মেন উইথ গোল্ডেন হ্যান্ডস’ নামে সেবা চালু করেছে। এসব হ্যান্ডিম্যান প্লাম্বিং, কাঠের কাজ, মেরামত, টেলিভিশন ইনস্টলেশনসহ বিভিন্ন কাজ করে থাকে। আরেক সেবা ‘রেমন্টদারবি.এলভি’ অনলাইন বা ফোনের মাধ্যমে ঘণ্টাচুক্তিতে কর্মী পাঠায়; তারা পেইন্টিং থেকে শুরু করে পর্দা লাগানোসহ বিভিন্ন রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করে।
বিশেষজ্ঞদের মতে, লাটভিয়ার দীর্ঘস্থায়ী লিঙ্গ বৈষম্যের অন্যতম কারণ হলো পুরুষদের স্বল্প আয়ুষ্কাল। উচ্চমাত্রার ধূমপান, স্থূলতা এবং জীবনযাত্রা–সম্পর্কিত স্বাস্থ্যঝুঁকি এর বড় কারণ। ওয়ার্ল্ড অ্যাটলাসের তথ্য বলছে, দেশটিতে পুরুষদের ৩১ শতাংশ ধূমপান করেন, যেখানে নারীদের হার মাত্র ১০ শতাংশ।
তবে ‘স্বামী ভাড়া’ পরিষেবা শুধু লাটভিয়ায় সীমাবদ্ধ নয়। ২০২২ সালে যুক্তরাজ্যে লরা ইয়াং ‘রেন্ট মাই হ্যান্ডি হাজব্যান্ড’ নামে সেবা চালু করে ব্যাপক সাড়া পান। তার স্বামী জেমস ঘণ্টা বা দিনভিত্তিক চুক্তিতে বিভিন্ন গৃহস্থালি কাজ সম্পন্ন করেন এবং এখনো ব্যস্ত সময়সূচির মধ্যেই নিয়মিত বুকিং নেন।
লাটভিয়ায় লিঙ্গ বৈষম্য কমানোর প্রচেষ্টা চলমান থাকলেও, আপাতত নারীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই ‘স্বামী ভাড়া’ সেবাই হয়ে উঠছে জনপ্রিয় সমাধান।
কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন
কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো.
২৫ দিন আগে
চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে বেতন-ভাতার টাকা জমা হতে শুরু করেছে।বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের...
১ মাস আগে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
১ মাস আগে
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...
২ মাস আগে
