লাখো মানুষের দোয়ায় শেষ বিদায়, সম্পন্ন খালেদা জিয়ার জানাজা
অনলাইন ডেস্ক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে তাঁর জানাজা শুরু হয় এবং ৩টা ৫ মিনিটে তা শেষ হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজায় ইমামতি করেন।
জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। বিকেল তিনটা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়াও বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।
এর আগে জানাজাস্থলে উপস্থিত হয়ে সবার কাছে তাঁর মায়ের জন্য দোয়া কামনা করেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন,
‘দোয়া করবেন। আল্লাহতায়ালা যেন উনাকে বেহেশত নসিব করেন।’
আপসহীন নেতৃত্ব ও দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী খালেদা জিয়ার শেষ বিদায়ে রাজধানীজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।

ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারি উদ্যোগের আহ্বান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিশ্বজুড়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গ্রহণযোগ্যতা ও প্রসার ক্রমেই বাড়ছে। যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ইসলামী অর্থায়নকে উৎসাহিত করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও এ খাতের বিকাশে সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকিং...
৬ ঘন্টা আগে
গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, নির্বাচনের আগে গণভোটের রায় বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় আসার পর সরকার তা থেকে সরে এসেছে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া...
৬ ঘন্টা আগে
শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি-তারেক জিয়ারও ভিন্ন পরিণতি হবে না: মামুনুল হক
ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি এবং তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ...
৭ ঘন্টা আগে
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম
নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার দুই জায়গায় তার মেয়ের নাম পাওয়া গেছে।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিলে তিনি নিজেই এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।গতকাল শুক্রবার বাংলাদেশ সচিবালয়ের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে (ভাইরাল)। চিঠিটি ছিল...
৭ ঘন্টা আগে
