লাখো জনতার ঢলে খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত আট দলের ৫ দফা দাবিতে নেতৃবৃন্দের বক্তব্য
নিজস্ব প্রতিবেদক
আট দলের ৫ দফা দাবির অংশ হিসেবে খুলনার বাবরী চত্বরে আজ ১ ডিসেম্বর অনুষ্ঠিত হলো খুলনা বিভাগীয় সমাবেশ। দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলমান এ সমাবেশে লক্ষাধিক জনতার ঢল নামে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহাসমাবেশে আটদলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেন, “৫ আগস্টের পর ইসলামী দলগুলোর কোনো কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ আসেনি। কিন্তু একটি দল এখনও চাঁদাবাজী ও সন্ত্রাস করে যাচ্ছে। তারা ক্ষমতায় যাওয়ার আগেই দাপট দেখাচ্ছে, প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছে। কেউ চোরাপথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে দেশের মানুষ আরেকটি ৫ আগস্ট দেখতে পাবে।”
তিনি আরও বলেন, “যারা শহীদ জিয়া ও খালেদা জিয়াকে ভালোবাসেন, তারা বাহাত্তরের সংবিধানের পক্ষে অবস্থান নিতে পারেন না।”
সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমীর মুফতি রেজাউল করীম বলেন, একাত্তরে স্বাধীনতার জন্য উচ্চারিত তিনটি মৌলিক স্লোগানের কোনোটিই বিগত ৫৪ বছরে বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, “২৪–এর আন্দোলনে বহু মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে। তাদের স্বপ্ন ব্যর্থ হতে দেওয়া যাবে না।”
পীর সাহেব চরমোনাই বলেন, “আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু পায়ের তলার মাটি সরে যাওয়ায় কেউ কেউ নির্বাচন পেছানোর চেষ্টা করছে—এমন বার্তা পাচ্ছি। এটা হতে দেওয়া হবে না।”
তিনি জাতির প্রতি আহ্বান জানান—চাঁদাবাজ, টাকা পাচারকারী ও সন্ত্রাসীদের সহযোগিতা না করতে।
সমাবেশে বক্তব্য দেন—
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ সরওয়ার কামাল আজিজি, খেলাফত আন্দোলনের ইউসুফ সাদেক হক্কানী, জাগপার রাশেদ প্রধান, বিডিপির আনোয়ারুল হক চাঁন, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল ও কেন্দ্রীয় শিল্প–বাণিজ্য সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ প্রমুখ।
সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে আয়োজকরা জানিয়েছেন।
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা
১৮ ঘন্টা আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো
২২ ঘন্টা আগে
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...
১ দিন আগে
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে
১ দিন আগে
