রাজনীতি

‘ক্যাম্পাস এখনই অছাত্রমুক্ত না করলে বড় খেসারত দিতে হবে’: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


‘ক্যাম্পাস এখনই অছাত্রমুক্ত না করলে বড় খেসারত দিতে হবে’: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

ছবি: সংগৃহীত


দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে ক্যাম্পাসগুলোকে ‘অছাত্রমুক্ত’ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, এখনই ক্যাম্পাস অছাত্রমুক্ত না করলে বড় খেসারত দিতে হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, “১৫ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অছাত্র সন্ত্রাসীদের দিয়ে ক্যাম্পাসে আবারও ত্রাসের রাজত্ব ফিরিয়ে আনতেই আজকের এই হামলা চালানো হয়েছে।”

তিনি আরও বলেন, “এখনই ক্যাম্পাস অছাত্রমুক্ত না করলে বড় খেসারত দিতে হবে। সকল শিক্ষার্থীদের সরব ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, ইনশাআল্লাহ।”

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছাত্রশিবির সভাপতি লেখেন, “ক্যাম্পাসগুলোকে শান্ত থাকতে দিন। অশান্ত হলে সামাল দিতে পারবেন না।”

উল্লেখ্য, মঙ্গলবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানেও রাজনৈতিক উত্তেজনার খবর পাওয়া গেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই নুরুল ইসলাম সাদ্দাম তার প্রতিক্রিয়া জানান।


ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন
ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন

ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউমার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।রবিউল ইসলাম নয়ন বলেন, “রাজাকার-আলবদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ...

৩৬ মিনিট আগে


‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ
‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, যাদের কমিশনার বা মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না, তারা জুলাই আন্দোলনকে পুঁজি করে উপদেষ্টা হয়েছেন। জুলাই ছাড়া তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক

৪২ মিনিট আগে


জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ
জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীতে একদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের পর এবার সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর...

৫১ মিনিট আগে


ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছাবাণীতে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনের ইতিহাসে একটি গৌরবময় ও অবিস্মরণীয় দিন। এদিন শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-তরুণী, অভিভাবক, শিশু-বৃদ্ধ, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেন।তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে স্বৈরশাসনের...

১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom