কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম চত্বরে অবস্থিত ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে এক ব্যক্তিকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। একই সঙ্গে ‘জুলাই’ আন্দোলন না মানার এবং আগামী ডিসেম্বরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার কথাও বলতে শোনা যায়। তবে ভিডিওটির সত্যতা ও ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার নেতারা ও জুলাই যোদ্ধারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এনসিপির নেতারা বলেন, স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এনসিপি কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি বলেন, ‘৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনা জুলাই শহীদদের চেতনার ওপর চরম আঘাত। যারা এমন ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে।’ আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তেরও দাবি জানান তিনি।
কুষ্টিয়ার জুলাই যোদ্ধা মোস্তাফিজুর রহমান পলাশ অভিযোগ করেন, ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তার দাবি, জুলাইয়ের চেতনা ধারণ করে না-এমন ব্যক্তিরাই এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
তবে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা এখনো তদন্তাধীন। পুলিশের পক্ষ থেকে কোনো রাজনৈতিক সংগঠনকে আনুষ্ঠানিকভাবে দায়ী করা হয়নি।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান, স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, স্মৃতিস্তম্ভ এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত পাহারার ব্যবস্থা রয়েছে এবং ঘটনার সময়ও পুলিশ সদস্যরা দায়িত্বে ছিলেন। পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, সে বিষয়েও বিভাগীয় তদন্ত করা হবে বলে জানান তিনি।
কঙ্গোয় নৌকাডুবিতে ৪১ মৃত্যু, চলছে উদ্ধার অভিযান
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা
৩ দিন আগে
দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক রতন দাসকে আর্থিক সহায়তা
বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক শ্রী রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান করেছে নলডাঙ্গা বাসুদেবপুর শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০টায় বাসুদেবপুর বাজারে অবস্থিত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী...
৪ দিন আগে
মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তাবলিগে পাঠালেন ওসি
চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের জালাল ও হেলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা হয়েছে
৫ দিন আগে
ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে, বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পটুয়াখালী মডেল মসজিদের ইমাম ও খতিবসহ তিনজনের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর মামলার বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর পটুয়াখালীর নারী ও শিশু...
৫ দিন আগে
