কুমিল্লার চৌদ্দগ্রামে টাকা বিতরণের সময় ছাত্রদলের দুই কর্মী আটক
ছবি: সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রামে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে ছাত্রদলের দুই কর্মীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাছৌ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইউসুফ হোসেন আরিফ জিয়ার ছেলে ও ছাত্রদল কর্মী আরাফাত হোসেন বিজয় এবং আরেক ছাত্রদল কর্মী মিথিল ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন-এমন অভিযোগে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তাদের আটক করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না-মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।
এদিকে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুণবতী ইউনিয়নের খাটোরা গ্রামে টাকা ও ভোটার স্লিপসহ দুই বিএনপি নেতাকে আটক করার অভিযোগ ওঠে। তারা হলেন-গুণবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং খাটোরা গ্রামের বাসিন্দা ফকির মেম্বার।
জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, সকালে আব্দুল মান্নান ও ফকির মেম্বার বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০০ টাকার নোটের দুটি বান্ডিল উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. মনজুর আহম্মদ শাকি বলেন, আটক দুই বিএনপি কর্মী ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়াবেন না বলে স্বীকার করলে তাদের ছেড়ে দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন গুণবতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। তিনি বলেন, “এটি সম্পূর্ণ সাজানো ঘটনা। তারা সকালে চায়ের দোকানে বসে ছিলেন। সেখান থেকে ধরে নিয়ে ভিডিও করে প্রচার করা হয়েছে। তারা কোথাও টাকা নিয়ে ভোট কিনতে যাননি।”
জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল
আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান বলেছেন, ‘জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল।’তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে উদঘাটন হয়, জাদুঘরে শ্রমিকের ছদ্মবেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সদস্য প্রবেশ করেছিল, যাদের মধ্যে জুলাইতে ছাত্র হত্যার সাথে যুক্ত-এমন মামলার আসামিও ছিল এবং তারা অতর্কিতে হামলা...
৫ দিন আগে
রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’, ঢামেকে ভর্তি
রাজধানীর রামপুরা এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং হামলার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর...
১৭ দিন আগে
রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা: পাঁচ অস্ত্রধারী শনাক্ত, গ্রেপ্তার হয়নি কেউ
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডে জড়িত পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে তাদের পরিচয় নিশ্চিত করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টারও বেশি সময় পর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলাও দায়ের হয়নি।পুলিশ ও স্থানীয়...
১৯ দিন আগে
সেই নারীকে শুক্রবার বিকেলে বাড়ি থেকে তুলে নেওয়া হয়
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধানের নিখোঁজ হওয়া ও বিয়ের প্রলোভনে বিধবাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগ তোলা সেই নারীকে (২৫) গতকাল শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার দিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তার...
২০ দিন আগে
