রাজনীতি

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশ দ্রুত সংস্কারের দাবি এমপি হাসনাত আবদুল্লাহর

অনলাইন ডেস্ক

১ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কটি ছয় লেনের হওয়ার কথা থাকলেও বর্তমানে দেবিদ্বার অংশে এটি মাত্র ১৮ ফুট প্রশস্ত রয়েছে। এ অবস্থার কারণে জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, “এই অবস্থার কারণে আমি এলাকায় মুখ দেখাতে পারি না। আপনাদের কাছে আমি ভিক্ষা চাই, দ্রুত রাস্তাটি করে দিন।”

তিনি আরও বলেন, এই সড়কটি এখন প্রায় প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে এবং অনেক ক্ষেত্রে তা “মৃত্যুর মিছিল”-এ পরিণত হচ্ছে। চলতি মাসেই এই সড়কে ২৩ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

সংসদ সদস্য জানান, লাইন অব ক্রেডিট (এলওসি) প্রকল্পের আওতায় মহাসড়কটি ছয় লেনে উন্নীত হওয়ার কথা থাকলেও দীর্ঘ ১০-১২ বছর ধরে কোনো অগ্রগতি হয়নি। প্রশাসনের সঙ্গে কথা বললে তারা নানা জটিলতার কথা বলেন বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীকে দ্রুত পদক্ষেপ নিতে রুলিং দেওয়ার আহ্বান জানান।

দ্রুত সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, “এই রাস্তা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে। এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে আছেন। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom