কষ্টার্জিত জয়ে উচ্ছ্বসিত মেসি, এবার সেমিফাইনালে ইংল্যান্ড চ্যালেঞ্জ
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
স্কোরলাইন বলছে ৩-১। তবে ম্যাচের বাস্তব চিত্র ছিল অনেক বেশি কঠিন। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিটে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
রুদ্ধশ্বাস এই জয়ের পর উচ্ছ্বাস লুকাননি অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি বলেন, "এই জয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটি ছিল খুবই কষ্টার্জিত একটি জয়। আমরা আগে থেকেই জানতাম ম্যাচটি কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।"
শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষেও পিছিয়ে পড়ে নাটকীয়ভাবে জয় পেয়েছিল আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালেও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে স্কালোনির দলকে। নির্ধারিত সময়ের পাশাপাশি অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও গোলের দেখা না পেলেও শেষ ১৫ মিনিটে দুই গোল করে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
জয়ের পর আবেগঘন উদযাপনে দেখা যায় মেসিকে। গায়ের জার্সি খুলে সতীর্থদের সঙ্গে বিজয়োল্লাসে মাতেন তিনি।
সেমিফাইনাল নিশ্চিত হওয়ার গুরুত্ব তুলে ধরে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, "সামনে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে। তার আগে এই জয়টি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এতে আমরা কিছুটা চাপমুক্ত হয়ে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিতে পারব।"
আগামী বুধবার আটলান্টায় ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড।
প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মেসি
বিশ্বকাপে এটি হবে লিওনেল মেসির তৃতীয় সেমিফাইনাল। তবে বিস্ময়কর হলেও সত্য, দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে অফিসিয়াল কিংবা প্রীতি-কোনো ম্যাচেই এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামেননি তিনি। ফলে সেমিফাইনালেই প্রথমবারের মতো এই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার অংশ হতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ১৯৬২ ও ১৯৬৬ সালে জয় পেয়েছিল ইংলিশরা। ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' এবং 'গোল অব দ্য সেঞ্চুরি'র সুবাদে জয় পায় আর্জেন্টিনা এবং শেষ পর্যন্ত শিরোপাও জিতে নেয়।
১৯৯৮ সালে ডেভিড বেকহ্যামের লাল কার্ডের পর টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা। তবে ২০০২ বিশ্বকাপে বেকহ্যামের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জিতে প্রতিশোধ নেয় ইংল্যান্ড। এরপর ২০০৫ সালের পর আন্তর্জাতিক ফুটবলে আর মুখোমুখি হয়নি দুই দল।
দীর্ঘ ২১ বছর পর বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী। এবার সেই লড়াইয়ে নতুন অধ্যায় লিখতে প্রস্তুত লিওনেল মেসি।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
