ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সাবেক বিএনপি নেতার মৃত্যু
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ফরিদপুরের মধুখালী উপজেলায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে মো. লুৎফর রহমান (৪৭) নামে এক সাবেক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লুৎফর রহমান আড়পাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাইজুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর শ্যামনগরে মিষ্টি বিতরণ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্তের পর তার নির্বাচনি এলাকা শ্যামনগরে বিভিন্ন স্থানে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কোথাও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করা হয়েছে, আবার অনেকেই ঘটনার...
৯ ঘন্টা আগে
বাবাকে দাফন করেই রাতের চাকরিতে, পরদিন এইচএসসি পরীক্ষা—সংগ্রামী ইকনের গল্প
বাবাকে শেষ বিদায় জানিয়ে বিকেলে দাফন সম্পন্ন করেছেন। শোকাহত পরিবারের পাশে থাকার সুযোগও পাননি। রাত নামতেই হাতে বই নিয়ে ছুটতে হয়েছে এটিএম বুথের রাতের ডিউটিতে। কারণ সংসারের দায়িত্বও এখন তার কাঁধে। আর পরদিন সকালেই বসতে হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায়।একদিকে বাবাকে হারানোর অসহনীয় শোক, অন্যদিকে জীবিকার তাগিদ ও ভবিষ্যৎ গড়ার...
১৭ ঘন্টা আগে
ঢাকায় আত্মগোপনে থাকা সাবেক মেয়র গোলাম হাসনাইন গ্রেপ্তার
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে, ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল এবং উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বশির আহমেদকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া...
১ দিন আগে
যশোরের বসুন্দিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা
যশোরের বসুন্দিয়া ইউনিয়নে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) বিকেলে বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বসুন্দিয়া মোড় বাজারের রেললাইনের পাশে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা
১ দিন আগে
