রাজনীতি

কর্মী-সমর্থকদের ভালোবাসায় কান্নায় ভেঙে পড়লেন রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


কর্মী-সমর্থকদের ভালোবাসায় কান্নায় ভেঙে পড়লেন রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত


কর্মী-সমর্থকদের উষ্ণ সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। মানুষের ভালোবাসা ও সম্মানে বক্তব্য দিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার চুনটা ইউনিয়নের রসুলপুর গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে এ ঘটনা ঘটে। বৈঠকে বক্তব্য দেওয়ার সময় আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন রুমিন ফারহানা, যা উপস্থিত এলাকাবাসীকেও আবেগাক্রান্ত করে তোলে।

রুমিন ফারহানা বলেন, ‘আপনারা যেভাবে আমাকে বরণ করে নিয়েছেন—আমি নিজেকে শক্ত মনের মানুষ মনে করি। কিন্তু আজ আমার চোখে পানি চলে এসেছে। মনে হচ্ছে, আমার বাবা ও দাদা-দাদির দোয়া আছে বলেই আমি এই সম্মান পাচ্ছি। সত্যি বলতে, এত ভালোবাসা পাওয়ার মতো যোগ্য আমি নই।’

তিনি আরও বলেন, ‘সরাইল ও আশুগঞ্জের মানুষ আমার ওপর যে আস্থা, বিশ্বাস ও ভালোবাসা রেখেছেন, আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আমাকে সেই আস্থার মর্যাদা রাখার তৌফিক দেন।’

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ‘আমি যদি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে সরাইল ও আশুগঞ্জকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।’

তার বক্তব্য চলাকালে উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পুরো আয়োজনটি ভালোবাসা, বিশ্বাস ও প্রত্যাশার এক হৃদয়স্পর্শী দৃশ্যে রূপ নেয়।

স্থানীয়রা জানান, সরাইল-আশুগঞ্জে রুমিন ফারহানার এই আবেগী উপস্থিতি ভোটারদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।


পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা  স্লোগানের অভিযোগ
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা

১৭ ঘন্টা আগে


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো

২২ ঘন্টা আগে


দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...

১ দিন আগে


ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom