খেলাধুলা

ক্রিকেট মাঠে ফিরছেন রস টেলর, খেলবেন সামোয়ার হয়ে

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


ক্রিকেট মাঠে ফিরছেন রস টেলর, খেলবেন সামোয়ার হয়ে

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রস টেলর। তবে এবার তিনি নিউজিল্যান্ডের হয়ে নয়, তার মায়ের দেশ সামোয়ার প্রতিনিধিত্ব করবেন। ২০২৬ সালের এশিয়া-ইস্ট এশিয়া-প্যাসিফিক টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য সামোয়ার ১৫ সদস্যের দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দলের নেতৃত্ব দেবেন ক্যালেব জাসমাত।

৪১ বছর বয়সী টেলর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, “এটা এখন আনুষ্ঠানিক। আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি নীল জার্সি পরে সামোয়ার হয়ে খেলতে যাচ্ছি। এটা কেবল আমার ভালোবাসার খেলায় ফেরা নয়, বরং আমার শিকড়, সংস্কৃতি, গ্রাম ও পরিবারকে প্রতিনিধিত্ব করার বিশাল সম্মান।”

টেলর আরও জানান, তিনি দলে যোগ দিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে এবং ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে ভীষণ আগ্রহী।

নিউজিল্যান্ডের হয়ে ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত টেলর ১১২টি টেস্ট, ২৩৬টি ওয়ানডে এবং ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার মোট রান যথাক্রমে ৭,৬৮৩, ৮,৬০৭ এবং ১,৯০৯। দেশটির অন্যতম সফল ব্যাটার হিসেবে তিনি তার ক্যারিয়ার শেষ করেন। ২০২০ সালের নভেম্বরে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলা সত্ত্বেও তিনি এখনো নিউজিল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক।

সামোয়ার এই দলে টেলর ছাড়াও আরও কিছু পরিচিত মুখ আছেন। নিউজিল্যান্ডের অকল্যান্ডের হয়ে খেলা ৩২ বছর বয়সী শন সোলিয়াকেও দলে নেওয়া হয়েছে। এছাড়া আছেন দারিউস ভিসার, যিনি গত বছর ভানুয়াতুর নালিন নিপিকোর এক ওভারে ছয় ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন।


ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে
ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে

মিশরের বিপক্ষে স্টপেজ টাইমে গোল করেছিলেন ইরানের ডিফেন্ডার শোজা খালিলজাদে। সেই মুহূর্তে মনে হয়েছিল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেছে ইরান। কিন্তু দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়ে যায় অফসাইডে। সিয়াটল স্টেডিয়ামে ইরানের খেলোয়াড় ও সমর্থকদের মুখে নেমে আসে হতাশার ছায়া।

৯ ঘন্টা আগে


নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা উরুগুয়ে
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা উরুগুয়ে

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ জে থেকে শীর্ষস্থানও নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।টুর্নামেন্টের সূচি অনুযায়ী, গ্রুপ জে-র চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে গ্রুপ এইচের রানার্সআপ দলের। বর্তমানে গ্রুপ এইচে শীর্ষ

৪ দিন আগে


নাটকীয় প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলকে ছুঁল
নাটকীয় প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলকে ছুঁল

দুটি বিশ্বকাপে টানা গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা কাটিয়ে অবশেষে নকআউট পর্বে ফিরেছে জার্মানি। শনিবার টরন্টোর বিএমও ফিল্ডে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।২০১৪ সালে ব্রাজিলে শিরোপা জয়ের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল ডাই মানশাফট। একই সঙ্গে বিশ্বকাপ...

৬ দিন আগে


রাভেনার সঙ্গে রোনালদিনহো, মাঠে ফেরার জল্পনায় ফুটবল বিশ্ব
রাভেনার সঙ্গে রোনালদিনহো, মাঠে ফেরার জল্পনায় ফুটবল বিশ্ব

দীর্ঘ এক দশকের বেশি সময় পেশাদার ফুটবল থেকে দূরে থাকার পর আবারও আলোচনার কেন্দ্রে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে তার চুক্তিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে মাঠে ফেরার জোরালো গুঞ্জন।প্রাথমিকভাবে ক্লাবটি জানিয়েছিল, ৪৬ বছর বয়সী সাবেক ব্যালন ডি’অর জয়ী তারকাকে মূলত ব্র্যান্ডিং ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom