রাজনীতি

কলকাতা ও আশপাশে আওয়ামী লীগের অন্তত ৭০ শীর্ষ নেতা

অনলাইন ডেস্ক

১ মাস আগে


কলকাতা ও আশপাশে আওয়ামী লীগের অন্তত ৭০ শীর্ষ নেতা

ছবি: সংগৃহীত


বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত ৭০ জন শীর্ষ পর্যায়ের নেতা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন বলে জানিয়েছে বিবিসি বাংলা। তাদের মধ্যে দলটির প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য এবং সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা রয়েছেন।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগের এসব নেতা ভারতে পাড়ি জমান। শীর্ষ নেতাদের পাশাপাশি মধ্যম ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীও ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন।

প্রতিবেদন অনুযায়ী, একপর্যায়ে শুধু সাবেক সংসদ সদস্যদের মধ্যে প্রায় ৭০ জন কলকাতা ও এর আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। তাদের সঙ্গে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের শীর্ষ নেতা, জেলা পর্যায়ের নেতাকর্মী, পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারাও ছিলেন। সব মিলিয়ে একসময় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রায় ২০০ জন অবস্থান করছিলেন বলে দলীয় সূত্রের বরাতে জানিয়েছে বিবিসি বাংলা।

এ ছাড়া আওয়ামী লীগের তৃণমূল ও মধ্যম সারির বিপুলসংখ্যক নেতাকর্মী কলকাতা ছাড়াও শিলিগুড়ি, ত্রিপুরাসহ ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। তাদের সংখ্যা এক হাজারেরও বেশি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ভারতে অবস্থান নেওয়া এসব নেতাকর্মীর অনেকে পরবর্তী সময়ে নিজেদের সামর্থ্য ও যোগাযোগের ভিত্তিতে ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চলে গেছেন বলে আওয়ামী লীগের কয়েকটি সূত্র জানিয়েছে।

বিবিসি বাংলার সঙ্গে কথা বলা আওয়ামী লীগের কয়েকজন নেতার প্রায় সবাই দাবি করেছেন, তারা বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও নিজ নিজ জায়গা থেকে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ রক্ষা, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় এবং বিভিন্ন ধরনের প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বুধবার দিল্লিতে বিদেশি সাংবাদিকদের একটি সংগঠনের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগেও একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দেশে ফেরার কথা জানিয়েছিলেন।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর ভারতে ও অন্যান্য দেশে অবস্থানরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের অনেকে বলছেন, দেশে ফিরে সম্ভাব্য পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য তারা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন।

আওয়ামী লীগের বাইরে থাকা নেতাকর্মীদের কেউ কেউ তাদের বর্তমান অবস্থানকে ‘কৌশলগত আত্মগোপন’ হিসেবে বর্ণনা করছেন। তাদের দাবি, বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতির কারণে তারা দেশের বাইরে অবস্থান করছেন এবং পরিস্থিতি অনুকূল হলে দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সব মিলিয়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেশে ফেরার সম্ভাবনা এবং বিদেশে অবস্থানরত দলটির নেতাকর্মীদের ভবিষ্যৎ ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সূত্র: বিবিসি বাংলা


চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস

চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য

১ মিনিট আগে


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

১৯ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

১ দিন আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

১ দিন আগে

Dr.Mahfuzul Alom