জেলার খবর

কক্সবাজারে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১২ ঘন্টা আগে


কক্সবাজারে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


কক্সবাজারে  বাস টার্মিনাল এলাকায় পুলিশ বিশেষ  অভিযান চালিয়ে  সেনাবাহিনীর স্টিকার লাগানো ল্যান্ডক্রুজার গাড়ীসহ ২৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ওবাইদুল হাসান নামে  সেনাবাহিনীর এক সাবেক ল্যান্স কর্পোরালকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মড়েল থানার ওসি শেখ মোঃ আলী।

জানাযায়, বৃহস্পতিবার রাতে  কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে শহরের বাসটার্মিনাল এলাকায় হতে ইয়াবা ট্যাবলেটসহ  ওবায়দুল হাসান নামের ঐ  এব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ওবায়দুল হাসান বগুড়া সিটি করপোরেশনের মন্ডল বাড়ীর মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

উক্ত ঘটনায় কক্সবাজার মড়েল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।


দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলের মরদেহ দেখলেন পুলিশ কনস্টেবল
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলের মরদেহ দেখলেন পুলিশ কনস্টেবল

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তুহিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে অন্য দিনের মতোই দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে ছুটে যান কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল শামসুল হক। কিন্তু সেখানে গিয়ে তিনি জীবনের সবচেয়ে মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হন। ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখতে পান, নিহত শিশুটি তারই ছেলে।শুক্রবার (২৪ জুলাই)...

৯ ঘন্টা আগে


পটুয়াখালীতে জামায়াত নেতার পদত্যাগ, ফেসবুক পোস্টে জানালেন সিদ্ধান্ত
পটুয়াখালীতে জামায়াত নেতার পদত্যাগ, ফেসবুক পোস্টে জানালেন সিদ্ধান্ত

পটুয়াখালীর মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান কিয়াম গাজী দলীয় পদ ও সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।মঙ্গলবার (২১ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।ফেসবুক পোস্টে খলিলুর রহমান লেখেন, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জামায়াতের

১৪ ঘন্টা আগে


আপত্তিকর ভিডিও ভাইরাল: ফরিদপুরে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার
আপত্তিকর ভিডিও ভাইরাল: ফরিদপুরে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব...

১৮ ঘন্টা আগে


বাবার দাফনের পর ডিউটি, এরপর এইচএসসি পরীক্ষা—ইসমাইল ইকনের পাশে কৃষি ব্যাংক
বাবার দাফনের পর ডিউটি, এরপর এইচএসসি পরীক্ষা—ইসমাইল ইকনের পাশে কৃষি ব্যাংক

বাবার দাফন সম্পন্ন করে রাতেই কর্মস্থলে ডিউটি পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের শিক্ষার্থী ইসমাইল ইকনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। তাকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বেতনসহ এক মাসের ছুটি মঞ্জুর করেছে ব্যাংক কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিভাগীয়...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom