কক্সবাজার কুতুপালংয়ে পাহাড়ধস: মাটির নিচে চাপা পড়ে ৭ শিক্ষার্থীর করুণ মৃত্যু
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় মাদরাসা চাপা পড়ে অন্তত ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে ক্যাম্পের অ-০৩ ব্লকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
টানা বর্ষণের কারণে ক্যাম্পের পার্শ্ববর্তী পাহাড়ের একটি বড় অংশ ধসে নিচে অবস্থিত একটি মাদরাসার ওপর পড়ে। এ সময় মাদরাসায় পাঠদান চলছিল। পাহাড়ের বিশাল মাটি ও ধ্বংসস্তূপের নিচে অনেক শিক্ষার্থী আটকা পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন।
উদ্ধার কার্যক্রম
দুর্ঘটনার পর স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেয়। বিকেল পৌনে ৩টা পর্যন্ত ৭টি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবক রফিক।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার শুরুতে দুই শিশুর মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করলেও উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে বলে জানিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে উদ্ধারকর্মীরা অত্যন্ত সতর্কতার সাথে মাটি সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন।
জাতীয় ছাত্রশক্তির ঢাকা উত্তর-দক্ষিণে নতুন কমিটি ঘোষণা
জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে নেতৃত্ব দেওয়া অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা। সাধারণ সম্পাদক হয়েছেন মো. তানিম ওয়াহিদ।সোমবার (১৯ অক্টোবর) রাতে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও...
২ দিন আগে
গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে রক্তাক্ত মসজিদের ইমাম
লিড: গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন (৫০) নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের বাশার সিকদারকে অভিযুক্ত করা হয়েছে।বডি: রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ডাঙা মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে।স্থানীয় সূত্রে
৪ দিন আগে
রাজশাহী থেকে চালু হচ্ছে আরও তিনটি ট্রেন, যাবে ঢাকা-চট্টগ্রাম-কলকাতা
রাজশাহী থেকে বিভিন্ন রুটে নতুন আরও তিনটি ট্রেন চালু হতে যাচ্ছে। এর মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীনভাবে চলাচল করবে। অন্য দুটি ট্রেন চলবে রাজশাহী-চট্টগ্রাম ও রাজশাহী-কলকাতা রুটে।শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।তিনি বলেন, রাজশাহী থেকে আরও
৫ দিন আগে
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগার খবর পায়
৮ দিন আগে
