কিশোরগঞ্জে বসতঘরে আগুন, ক্ষতিগ্রস্ত বাড়ি
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে একটি কাঁচা-আধাপাকা বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চণ্ডীপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আগুনে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটিম্যান মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ ওই বাড়িতে আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে সরু রাস্তা ও পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় বলে জানান সংশ্লিষ্টরা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ জানতে কাজ চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন সাতক্ষীরার দুই তরুণ
শিশু অধিকার রক্ষা, জলবায়ু, ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার দুই তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ ও মুশফিক উর রহমান। ‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত এ পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশের শিশু ও তরুণদের মধ্য থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।সুদীপ্ত দেবনাথ ও মুশফিক...
২০ ঘন্টা আগে
ধলেশ্বরীর ভাঙনে আতঙ্কে ১৫ পরিবার, নদীগর্ভে বসতঘর
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন কেয়াইন ইউনিয়নের বড় বর্তা গ্রামের অন্তত ১৫টি পরিবার। এরই মধ্যে একটি বসতঘর আসবাবপত্রসহ নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও অন্তত ১৫টি বসতবাড়ি। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আকস্মিক নদীভাঙনে গফুর শেখের টিনের ঘরটি আসবাবপত্রসহ নদীগর্ভে চলে যায়। চোখের সামনে বসতঘর হারিয়ে পরিবারটি অসহায়...
৩ দিন আগে
কঙ্গোয় নৌকাডুবিতে ৪১ মৃত্যু, চলছে উদ্ধার অভিযান
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা
৬ দিন আগে
দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক রতন দাসকে আর্থিক সহায়তা
বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক শ্রী রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান করেছে নলডাঙ্গা বাসুদেবপুর শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১০টায় বাসুদেবপুর বাজারে অবস্থিত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী...
৮ দিন আগে
