বিনোদন

খোলামেলা পোশাক নিয়ে আবারও সমালোচনায় পরীমণি

বিনোদন ডেস্ক

৯ মাস আগে


খোলামেলা পোশাক নিয়ে আবারও সমালোচনায় পরীমণি

চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে সমালোচনা যেন থামছেই না। ব্যক্তিজীবন ও বিভিন্ন কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। সাম্প্রতিক সময়েও তাঁর একটি উপস্থিতিকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে সমালোচনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি নরসিংদীতে একটি বিউটি পার্লার উদ্বোধন করতে যান পরীমণি। তবে অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিও ও ছবিতে দেখা যায়, ওই অনুষ্ঠানে তিনি সবুজ রঙের স্লিভলেস ডিপনেক গাউন পরেছিলেন।

নেটিজেনদের একটি অংশ নায়িকার এই খোলামেলা পোশাক ভালোভাবে গ্রহণ করেননি। ছবিগুলো ও ভিডিও শেয়ার করে অনেকেই পোশাকের রুচি ও জনসমক্ষে এমন পোশাক পরা নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। ফলে অনুষ্ঠানটির চেয়ে পরীমণির পোশাকই বেশি আলোচনায় আসে।

এদিকে, সমালোচনার মাঝেই নতুন বছরের শুরুতে পরীমণির নতুন সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক থ্রিলার ঘরানার এই সিনেমার নাম ‘গোলাপ’। এতে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন নিরব হোসেন। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস।


সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ
সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন তিনি। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে স্থায়ী প্রভাব রেখে গেছেন এই নায়ক।১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে...

১ দিন আগে


পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। ৪৫ সেকেন্ডের ভিডিওর পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে ভিডিওটিতে পাভেলকে দেখা যাচ্ছে বলে দাবি করা হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওটি ফেসবুকের বিভিন্ন

২ দিন আগে


মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর
মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আলিয়া।পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া বলেন, ‘সেবা সংকল্প অভিযান’-এর মূল ভাবনা সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি

২ দিন আগে


‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আ খ ম হাসান
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আ খ ম হাসান

একের পর এক নতুন চরিত্র ও চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। এবার সিরিজটির ১২০তম পর্বে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান।‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। বৃহস্পতিবার (১৭

২ দিন আগে

Dr.Mahfuzul Alom