রাজনীতি

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন, এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন, এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রোববার রাতে ভর্তি করা হওয়া খালেদা জিয়াকে বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী সাংবাদিকদের জানিয়েছেন, “গত কয়েক মাস ধরে উনি ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন। এ কারণে তাকে ভর্তি করা হয়েছে। হার্টে পূর্বে স্থাপন করা পেসমেকার এবং মাইট্রোস্টেনোসিস কন্ডিশনের সঙ্গে চেস্ট ইনফেকশনের কারণে উনার হার্ট ও ফুসফুস একসাথে আক্রান্ত হয়েছে। এই সময় তার রেসপিরেটরি সমস্যা দেখা দিয়েছে।”

তিনি আরও জানিয়েছেন, “২৪ ঘণ্টার মধ্যে আরও কিছু রিপোর্ট আসার আশা করা যাচ্ছে। বর্তমানে উনি কেবিনে রয়েছেন এবং আমাদের ইন্টেন্সিভ মনিটরিংয়ের অধীনে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তী ১২ ঘণ্টার পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।”

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। বোর্ড বৈঠকে ডা. এফএম সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। লন্ডন ও যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, “ম্যাডামের চিকিৎসা যথাযথভাবে শুরু হয়েছে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। অত্যন্ত উৎকণ্ঠিত কোনো বিষয় নেই। ১২ ঘণ্টা পর বোর্ড আবার বসে তার স্বাস্থ্যের ওপর পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেবে।”


পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা  স্লোগানের অভিযোগ
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা

১৮ ঘন্টা আগে


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো

২২ ঘন্টা আগে


দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...

১ দিন আগে


ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom