জাতীয়

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু

ছবি: সংগৃহীত


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ শক্তভাবে দাঁড়িয়ে আছে।

শনিবার (১৫ আগস্ট) ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, স্বাধীনতা-সার্বভৌমত্ব, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়াকে নেতৃত্ব দিতে হয়েছে। কঠিন সময়, চাপ ও নিপীড়নের মধ্যেও তিনি তার অবস্থান থেকে সরে যাননি।

তিনি বলেন, রাজনীতিতে যারা কঠিন সময় পার করতে পারেন এবং নানা চাপের মধ্যেও টিকে থাকতে পারেন, তারাই মানুষের হৃদয়ের নেতা হয়ে ওঠেন। খালেদা জিয়া তার আপসহীন অবস্থানের কারণেই বাংলাদেশের মানুষের হৃদয়ে এমন স্থান করে নিয়েছেন।

বিএনপির এই নেতা আরও বলেন, বিভিন্ন সময়ে খালেদা জিয়ার ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করা হলেও তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি। তার দৃঢ় অবস্থানের কারণেই বিএনপির নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পেরেছেন।

আমির খসরুর মতে, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আত্মত্যাগ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার আন্দোলনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, দল ক্ষমতায় আসছে বলে সবকিছু সহজ হয়ে গেছে—এমনটা ভাবার সুযোগ নেই। অতীতের আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস মনে রেখে সামনে এগিয়ে যেতে হবে।

আগামী দিনে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তিনি। তার ভাষ্য, এসব কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও আত্মত্যাগ সার্থক হবে।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলের রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থী ও সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং ড. আব্দুল মঈন খান।


লোডশেডিং নিয়ে ভিডিও করে বিপাকে বিদ্যুৎকর্মী সুমন, চাইলেন ক্ষমা
লোডশেডিং নিয়ে ভিডিও করে বিপাকে বিদ্যুৎকর্মী সুমন, চাইলেন ক্ষমা

দেশজুড়ে টানা লোডশেডিংয়ের মধ্যে সাধারণ মানুষকে সচেতন করতে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ভিডিও ও তথ্য প্রকাশ করে বিপাকে পড়েছেন মাদারীপুরের সুমন হোসেন। ‘বিদ্যুৎ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজে বিদ্যুৎ পরিস্থিতির বিভিন্ন আপডেট দেওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের রোষানলে পড়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।সুমন হোসেন বিদ্যুৎ বিভাগের লাইনম্যান গ্রেড-২ পদে মাদারীপুরের মিঠা পুকুর...

৪ ঘন্টা আগে


আজ ১৫ আগস্ট সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আজ ১৫ আগস্ট সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৫ আগস্টের জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে উপদেষ্টাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন শুরু করা হয়।

৫ ঘন্টা আগে


খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া-মিলাদ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া-মিলাদ

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।শুক্রবার (১৪ আগস্ট) সকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো...

৯ ঘন্টা আগে


‘বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে’: ইকবাল হাসান মাহমুদ টুকু
‘বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে’: ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ বর্তমানে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। বিপুল ঋণের বোঝার কারণে ভবিষ্যতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে যেতে পারে।শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘এত ঋণ করে গেছে যে, সরকারি

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom