খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া-মিলাদ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি যথাযথ মর্যাদায় পালনের জন্য বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম এবং ডাকনাম পুতুল। শৈশব ও কৈশোরের একটি অংশ জলপাইগুড়ি ও দিনাজপুরে কাটান তিনি। পরবর্তী সময়ে রাজনীতিতে সক্রিয় হয়ে বিএনপির নেতৃত্বে আসেন।
১৯৮১ সালে স্বামী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলটির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খালেদা জিয়া। এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তিনি দেশের রাজনীতিতে অন্যতম প্রধান নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন।
১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া। পরবর্তী সময়ে আরও দুই দফায় তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে দলটির নেতৃত্ব দিয়েছেন।
দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভোগার পর গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন।
গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে লাগবে অন্তত দুই বছর: অর্থমন্ত্রী
গ্যাস ও বিদ্যুতের সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন কোনো ব্যবস্থা বাস্তবায়নে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।রোববার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অ্যামচেম আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস ছাড়া দেশের অর্থনীতিকে এগিয়ে
৩১ মিনিট আগে
তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য বর্তমানে অনুকূল পরিবেশ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম।রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের
১ ঘন্টা আগে
গ্যাস-বিদ্যুৎ সংকটকে জাতীয় সংকট হিসেবে দেখার আহ্বান শিশির মনিরের
গ্যাস ও বিদ্যুৎ সংকটকে কোনো সরকার বা রাজনৈতিক দলের একক সমস্যা হিসেবে না দেখে জাতীয় সংকট হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর রাজনীতিক শিশির মনির।রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, গ্যাস-বিদ্যুতের সংকট দেশের সংকট। এটি শুধু সরকার, কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট...
১ ঘন্টা আগে
বিশৃঙ্খলা করলে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার। রাজপথে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে
১ ঘন্টা আগে
